2 Samuel 16:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ ও তাঁর সঙ্গীরা সকলে অয়েফীমে (শ্রান্তদের স্থানে) আসলেন, আর তিনি সেই স্থানে বিশ্রাম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই ও তাঁর সঙ্গে থাকা সব লোকজন ক্লান্ত অবস্থায় তাদের গন্তব্যস্থলে পৌঁছেছিলেন। আর সেখানে তিনি নিজের ক্লান্তি দূর করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা ও তাঁহার সঙ্গীরা সকলে অয়েফীমে [শ্রান্তদের স্থানে] আসিলেন, আর তিনি সেই স্থানে বিশ্রাম করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা ও তাঁহার সঙ্গীরা সকলে অয়েফীমে [শ্রান্তদের স্থানে] আসিলেন, আর তিনি সেই স্থানে বিশ্রাম করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা ও তাঁর সংগের লোকেরা যেখানে যাচ্ছিলেন তাঁরা ক্লান্ত অবস্থায় সেখানে গিয়ে পৌঁছালেন। তারপর সেই জায়গায় দায়ূদ বিশ্রাম করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ ও তাঁর সংগের লোকেরা যেখানে যাচ্ছিলেন তাঁরা ক্লান্ত অবস্থায় সেখানে গিয়ে পৌঁছালেন। তারপর সেই জায়গায় দাউদ বিশ্রাম করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাঁর লোকজন নিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে জর্ডনে গিয়ে পৌঁছালেন এবং সেখানে সবাই বিশ্রাম করে সতেজ হয়ে উঠলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ এবং তাঁর সব লোকরা যর্দন নদীর কাছে এসে পৌঁছলেন| রাজা এবং তাঁর লোকরা খুব ক্লান্ত ছিলেন| তাঁরা সেখানে বিশ্রাম নিয়ে নিজেদের খানিকটা চাঙ্গা করে নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা ও তাঁর সঙ্গীরা সকলে অয়েফীমে [শ্রান্তদের স্থানে] এলেন, আর তিনি সেখানে বিশ্রাম করলেন৷