2 Samuel 16:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ সীবঃকে বললেন, তুমি এগুলো এনেছ কেন? সীবঃ বললো, এই দু’টি গাধা বাদশাহ্‌র পরিজনের বাহন হবে, আর এই রুটি ও ফল যুবকদের খাওয়ার জন্য এবং আঙ্গুর-রস মরুভূমিতে ক্লান্ত লোকদের পানীয় হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই সীবকে জিজ্ঞাসা করলেন, “তুমি কেন এগুলি এনেছ?” সীব উত্তর দিয়েছিল, “গাধাগুলি এনেছি মহারাজের পরিবারের লোকজনের চড়ে যাওয়ার জন্য, রুটি ও ফলগুলি এনেছি লোকদের খাওয়ার জন্য, এবং দ্রাক্ষারস এনেছি যেন মরুপ্রান্তরে যারা ক্লান্ত হয়ে পড়বে, তারা চাঙ্গা হয়ে যায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা সীবঃকে কহিলেন, তোমার এ সকলের অভিপ্রায় কি? সীবঃ কহিল, এই দুই গর্দ্দভ রাজপরিজনের বাহন হইবে, আর এই রুটী ও ফল যুবকদের আহারীয় এবং দ্রাক্ষারস প্রান্তরে ক্লান্ত লোকদের পানীয় হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা সীবঃকে কহিলেন, তোমার এই সকলের অভিপ্রায় কি? সীবঃ কহিল, এই দুই গর্দভ রাজপরিজনের বাহন হইবে, আর এই রুটি ও ফল যুবকদের আহারীয় এবং দ্রাক্ষারস প্রান্তরে ক্লান্ত লোকদের পানীয় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা সীবঃকে জিজ্ঞাসা করলেন, “তুমি এগুলো এনেছ কেন?” উত্তরে সীবঃ বলল, “গাধা দু’টা রাজার পরিবারের লোকদের চড়বার জন্য, রুটি আর ফল লোকদের খাওয়ার জন্য আর আংগুর-রস হল তাদেরই জন্য যারা মরু-এলাকায় ক্লান্ত হয়ে পড়বে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ সীবঃকে জিজ্ঞাসা করলেন, “তুমি এগুলো এনেছ কেন?” জবাবে সীবঃ বলল, “গাধা দু’টা বাদশাহ্‌র পরিবারের লোকদের চড়বার জন্য, রুটি আর ফল লোকদের খাওয়ার জন্য আর আংগুর-রস হল তাদেরই জন্য যারা মরুভূমিতে ক্লান্ত হয়ে পড়বে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা সিবাকে বললেন, এসব দিয়ে কি হবে? সিবা বলল, এই গাধা দুটো রাজ পরিবারের লোকদের ব্যবহারের জন্য এবং রুটী ও ফল সৈন্যদের জন্য আর প্রান্তরে আপনার লোকজন অবসন্ন হয়ে পড়লে এই সুরা তারা পান করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ সীবঃকে জিজ্ঞাসা করলেন, “এই জিনিসগুলো কি কাজে লাগবে?” সীবঃ উত্তর দিল, “গাধাগুলি রাজপরিবারের লোকদের চড়ার জন্য| রুটি এবং গ্রীষ্মের ফলগুলো রাজার আধিকারিকদের খাওয়ার জন্য| মরুভূমির পথে কেউ যদি দুর্বল হয়ে পড়ে সে এই দ্রাক্ষারস পান করতে পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা সীবঃকে বললেন, “তোমার এই সমস্ত কিছুর উদ্দেশ্য কি?” সীবঃ বলল, “এই দুই গাধা রাজার লোকেদের সঙ্গী হবে, আর এই রুটি ও ফল যুবকদের খাবার এবং আঙ্গুর রস মরুপ্রান্তে ক্লান্ত লোকদের পানীয় হবে৷”