2 Samuel 16:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লোকেরা অবশালোমের জন্য প্রাসাদের ছাদে একটা তাঁবু স্থাপন করলো, তাতে অবশালোম সমস্ত ইসরাইলের সাক্ষাতে তার পিতার উপপত্নীদের কাছে গমন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা অবশালোমের জন্য ছাদে একটি তাঁবু খাটিয়ে দিয়েছিল, ও সে সমস্ত ইস্রায়েলীর চোখের সামনে তার বাবার উপপত্নীদের সঙ্গে যৌনসঙ্গম করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা অবশালোমের নিমিত্ত প্রাসাদের ছাদে একটা তাম্বু স্থাপন করিল, তাহাতে অবশালোম সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে আপন পিতার উপপত্নীদের কাছে গমন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা অবশালোমের নিমিত্ত প্রাসাদের ছাদে একটা তাম্বু স্থাপন করিল, তাহাতে অবশালোম সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে আপন পিতার উপপত্নীদের কাছে গমন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা তখন ছাদের উপর অবশালোমের জন্য একটা তাম্বু খাটিয়ে দিল আর সে সমস্ত ইস্রায়েলীয়দের চোখের সামনে তাঁর বাবার উপস্ত্রীদের সংগে দেহে মিলিত হবার জন্য সেখানে ঢুকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা তখন ছাদের উপর অবশালোমের জন্য একটা তাম্বু খাটিয়ে দিল আর সে সমস্ত বনি-ইসরাইলদের চোখের সামনে তাঁর পিতার উপস্ত্রীদের সংগে সহবাস করবার জন্য সেখানে ঢুকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রাসাদের ছাদের উপর তাঁবু খাটানো হল। অবশালোম সমস্ত ইসরায়েলীর জ্ঞাতসারে তাঁর পিতার উপপত্নীদের সঙ্গে সহবাস করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার উপপত্নীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকেরা অবশালোমের জন্য প্রাসাদের ছাদে একটা তাঁবু স্থাপন করল, তাতে অবশালোম সমস্ত ইস্রায়েলের সামনে নিজের বাবার উপপত্নীদের কাছে গেল৷