2 Samuel 16:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে অহীথোফল যে মন্ত্রণা দিত, সেই দৈববাণীকে মনে করা হত যেন তা আল্লাহ্র কাছ থেকে এসেছে; দাউদের ও অবশালোমের, উভয়ের বিবেচনায় অহীথোফলের যাবতীয় মন্ত্রণা সেই রকমই ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে, সেই সময় অহীথোফলের দেওয়া পরামর্শকে মনে হত ঈশ্বরের কাছ থেকে আসা পরামর্শ। দাউদ ও অবশালোম, দুজনেই অহীথোফলের সব পরামর্শকে এরকমই মনে করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে অহীথোফল যে মন্ত্রণা দিত, সেই মন্ত্রণা ঈশ্বরের বাক্যে উত্তরপ্রাপ্তির তুল্য ছিল; দায়ূদের ও অবশালোমের, উভয়ের বোধে অহীথোফলের যাবতীয় মন্ত্রণা তাদৃশ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে অহীথোফল যে মন্ত্রণা দিত, সেই মন্ত্রণা ঈশ্বরের বাক্যে উত্তরপ্রাপ্তির তুল্য ছিল; দায়ূদের ও অবশালোমের, উভয়ের বোধে অহীথোফলের যাবতীয় মন্ত্রণা তাদৃশ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখনকার দিনে অহীথোফলের দেওয়া পরামর্শকে মনে করা হত যেন তা ঈশ্বরের কাছ থেকে এসেছে। অহীথোফলের পরামর্শকে দায়ূদ ও অবশালোম দু’জনে তা-ই মনে করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখনকার দিনে অহীথোফলের দেওয়া পরামর্শকে মনে করা হত যেন তা আল্লাহ্র কাছ থেকে এসেছে। অহীথোফলের পরামর্শকে দাউদ ও অবশালোম দু’জনে তা-ই মনে করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় অহীথোফল যা কিছু পরামর্শ দিত, সকলে সাক্ষাৎ ঈশ্বরের নির্দেশেরই মত সব পালন করত এবং দাউদ ও অবশালোমও একইভাবে তার উপদেশ গ্রহণ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় থেকে অহীথোফলের উপদেশ অবশালোম এবং দায়ুদ উভয়ের কাছে গুরুত্বপূর্ণ ছিল| তা ছিল মানুষের কাছে ঈশ্বরের বাক্যের মতই গুরুত্বপূর্ণ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিনের অহীথোফল যে উপদেশ দিত, সেই উপদেশ ঈশ্বরের বাক্যে থেকে উত্তর পাওয়ার মত ছিল৷ দায়ূদের ও অবশালোমের উভয়ের পক্ষে অহীথোফলের সমস্ত উপদেশ সেই রকম ছিল৷