2 Samuel 16:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ বললেন, তোমার মালিকের পুত্র কোথায়? সীবঃ বাদশাহ্কে বললো, দেখুন, তিনি জেরুশালেমে অবস্থান করছেন, কেননা তিনি বললেন, ইসরাইলের কুল আজ আমার পৈতৃক রাজ্য আমাকে ফিরিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই তখন জিজ্ঞাসা করলেন, “তোমার মনিবের নাতি কোথায়?” সীব তাঁকে বলল, “তিনি জেরুশালেমেই আছেন, কারণ তিনি ভেবেছেন, ‘ইস্রায়েলীরা আজ আমার কাছে আমার পৈতৃক রাজ্যটি ফিরিয়ে দেবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা কহিলেন, তোমার কর্ত্তার পুত্র কোথায়? সীবঃ রাজাকে কহিল, দেখুন, তিনি যিরূশালেমে অবস্থিতি করিতেছেন, কেননা তিনি বলিলেন, ইস্রায়েলের কুল অদ্য আমার পৈতৃক রাজ্য আমাকে ফিরাইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা কহিলেন, তোমার কর্তার পুত্র কোথায়? সীবঃ রাজাকে কহিল, দেখুন, তিনি যিরূশালেমে অবস্থিতি করিতেছেন, কেননা তিনি বলিলেন, ইস্রায়েলের কুল অদ্য আমার পৈতৃক রাজ্য আমাকে ফিরাইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা জিজ্ঞাসা করলেন, “তোমার মনিবের নাতি কোথায়?” সীবঃ তাঁকে বললেন, “তিনি যিরূশালেমেই রয়েছেন, কারণ তিনি বললেন, ‘আজ ইস্রায়েলীয়েরা আমার দাদুর রাজ্য আমাকে ফিরিয়ে দেবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ জিজ্ঞাসা করলেন, “তোমার মালিকের নাতি কোথায়?” সীবঃ তাঁকে বললেন, “তিনি জেরুজালেমেই রয়েছেন, কারণ তিনি বললেন, ‘আজ বনি-ইসরাইলরা আমার দাদার রাজ্য আমাকে ফিরিয়ে দেবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাকে জিজ্ঞাসা করলেন, মফীবোশথ কোথায়? সিবা বলল, তিনি জেরুশালেমেই আছেন। তিনি ভেবেছেন, ইসরায়েলীরা এবার তাঁর পিতামহ শৌলের রাজ্য তাঁকে ফিরিয়ে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা জিজ্ঞাসা করলেন, “মফীবোশৎ কোথায়?” সীবঃ উত্তর দিল, “মফীবোশৎ এখন জেরুশালেমে রয়েছে| সে ভাবছে, ‘ইস্রায়েলীয়রা আজ আমার দাদুর রাজত্ব আমায় ফিরিয়ে দেবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা বললেন, “তোমার কর্তার ছেলে কোথায়?” সীবঃ রাজাকে বললেন, “দেখুন, তিনি যিরূশালেমে রয়েছেন, কারণ তিনি বললেন, ‘ইস্রায়েল বংশ আজ আমার বাবার রাজ্য আমাকে ফিরিয়ে দেবে৷’”