2 Samuel 16:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ সীবঃকে বললেন, দেখ, মফীবোশতের সর্বস্ব তোমার। সীবঃ বললো, হে আমার মালিক বাদশাহ্‌, আমি আপনার পদধূলিরও যোগ্য নই; আরজ করি, যেন আমি আপনার দৃষ্টিতে রহমত পাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজামশাই সীবকে বললেন, “মফীবোশতের অধিকারে থাকা সবকিছুই এখন তোমার।” “আমি আপনাকে প্রণাম জানাচ্ছি,” সীব বলল। “হে আমার প্রভু মহারাজ, আমি যেন আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা সীবঃকে কহিলেন, দেখ, মফীবোশতের সর্ব্বস্ব তোমার। সীবঃ কহিল, হে আমার প্রভু মহারাজ, প্রণিপাত করি; বিনয় করি, যেন আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা সীবঃকে কহিলেন, দেখ, মফীবোশতের সর্বস্ব তোমার। সীবঃ কহিল, হে আমার প্রভু মহারাজ, প্রণিপাত করি; বিনয় করি, যেন আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে রাজা সীবঃকে বললেন, “এখন মফীবোশতের সমস্ত সম্পত্তি আমি তোমাকে দিলাম।” সীবঃ বলল, “আমি তো আপনার পায়ের ধুলারও যোগ্য নই; আমার প্রভু মহারাজ যেন আমাকে দয়ার চোখে দেখেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে বাদশাহ্‌ সীবঃকে বললেন, “এখন মফীবোশতের সমস্ত সম্পত্তি আমি তোমাকে দিলাম।” সীবঃ বলল, “আমি তো আপনার পায়ের ধুলারও যোগ্য নই; আমার প্রভু মহারাজ যেন আমাকে দয়ার চোখে দেখেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তখন সিবাকে বললেন, মফীবোশথের যা কিছু সম্পত্তি আছে, সব তোমার। সিবা বলল, মহারাজ, আমি আপনার দাস। আমি যেন আপনার কৃপালাভে ধন্য হই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা সীবঃকে বললেন, “সেই কারণে মফীবোশতের যা কিছু আছে তা আমি তোমাকে দিলাম|” সীবঃ বলল, “আমি আপনাকে প্রণাম করি| আমার বিশ্বাস, আমি সর্বদাই আপনাকে সন্তুষ্ট রাখতে পারব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা সীবঃকে বললেন, “দেখ, মফীবোশতের সব কিছুই তোমার৷” সীবঃ বলল, “হে আমার প্রভু মহারাজ, নমস্কার করি, অনুরোধ করি, যেন আমি আপনার চোখে অনুগ্রহ পাই৷”