2 Samuel 16:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ দাউদ বহুরীমে উপস্থিত হলে দেখ, তালুতের কূলের গোষ্ঠীভুক্ত গেরার পুত্র শিমিয়ি নামে এক ব্যক্তি সেখান থেকে বের হয়ে আসতে আসতে বদদোয়া দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা দাউদ বহুরীমে পৌঁছালে শৌলের কুলভুক্ত একজন লোক সেখানে এসে গেল। তার নাম শিমিয়ি, ও সে ছিল গেরার ছেলে। আসতে আসতে সে অভিশাপ দিচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ রাজা বহুরীমে উপস্থিত হইলে দেখ, শৌলকুলের গোষ্ঠীভুক্ত গেরার পুত্র শিমিয়ি নামে এক ব্যক্তি তথা হইতে বাহির হইয়া আসিতে আসিতে শাপ দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ রাজা বহুরীমে উপস্থিত হইলে দেখ, শৌলকুলের গোষ্ঠীভুক্ত গেরার পুত্র শিমিয়ি নামে এক ব্যক্তি তথা হইতে বাহির হইয়া আসিতে আসিতে শাপ দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা দায়ূদ যখন বহুরীমে উপস্থিত হলেন তখন শৌলের বংশের একজন লোক সেখান থেকে বের হয়ে আসল। সে ছিল গেরার ছেলে শিমিয়ি। সে অভিশাপ দিতে দিতে আসছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ দাউদ যখন বহুরীমে উপস্থিত হলেন তখন তালুতের বংশের একজন লোক সেখান থেকে বের হয়ে আসল। সে ছিল গেরার ছেলে শিমিয়ি। সে বদদোয়া দিতে দিতে আসছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ বহুরীমের কাছাকাছি এলে শৌলের বংশের গেরার পুত্র শিমিয়ি নামে একটি লোক তাঁকে অভিশাপ দিতে বেরিয়ে এল
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বহুরীমে এলেন| শৌলের পরিবারের একজন লোক বহুরীম থেকে এল| লোকটার নাম শিমিয়ি–সে গেরার পুত্র| শিমিয়ি দায়ুদের উদ্দেশ্যে অহিতকর কথা বলতে বলতে বেরিয়ে এল| এবং বার বার সে খারাপ কথাই বলতে থাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ রাজা বহুরীমে উপস্থিত হলে দেখ, শৌলের বংশের অন্তর্ভুক্ত গেরার ছেলে শিমিয়ি নামে এক ব্যক্তি সেখান থেকে বের হয়ে আসতে আসতে অভিশাপ দিল৷