2 Samuel 16:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে বাদশাহ্‌ দাউদ ও তাঁর সমস্ত গোলামের দিকে পাথর নিক্ষেপ করলো; তখন সমস্ত লোক ও সমস্ত বীর তাঁর ডানে ও বামে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদের ডাইনে বাঁয়ে বিশেষ রক্ষীদল থাকা সত্ত্বেও সে দাউদ ও সব রাজকর্মচারীর দিকে পাথর ছুঁড়ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে দায়ূদের ও দায়ূদ রাজার সমস্ত দাসদের দিকে প্রস্তর নিক্ষেপ করিল; তখন সমস্ত লোক ও সমস্ত বীর তাঁহার দক্ষিণে ও বামে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে দায়ূদের ও দায়ূদ রাজার সমস্ত দাসদের দিকে প্রস্তর নিক্ষেপ করিল; তখন সমস্ত লোক ও সমস্ত বীর তাঁহার দক্ষিণে ও বামে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও দায়ূদের ডানে-বাঁয়ে সমস্ত সৈন্যদল এবং রক্ষীদল ছিল তবুও সে দায়ূদ ও তাঁর সব কর্মচারীদের পাথর ছুঁড়ে মারতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও দাউদের ডানে-বাঁয়ে সমস্ত সৈন্যদল এবং রক্ষীদল ছিল তবুও সে দাউদ ও তাঁর সব কর্মচারীদের পাথর ছুঁড়ে মারতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং দাউদ ও তাঁর কর্মচারী ও সৈন্যসামন্তদের দিকে ঢিল ছুঁড়তে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিমিয়ি দায়ুদ এবং তাঁর আধিকারিকদের দিকে পাথর ছুঁড়ছিল| কিন্তু সব লোক এবং সৈন্যরা দায়ুদকে ঘিরে দাঁড়াল এবং তাঁর চারদিকে জড়ো হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে দায়ূদের ও দায়ূদ রাজার সমস্ত দাসদের দিকে পাথর ছুঁড়ল; তখন সমস্ত লোক ও সমস্ত বীর তাঁর ডান দিকে ও বাম দিকে ছিল৷