2 Samuel 16:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সরূয়ার পুত্র অবীশয় বাদশাহ্‌কে বললেন, ঐ মৃত কুকুর কেন আমার মালিক বাদশাহ্‌কে বদদোয়া দেয়? আপনি অনুমতি করলে আমি পার হয়ে গিয়ে ওর মাথা কেটে ফেলি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সরূয়ার ছেলে অবীশয় রাজাকে বলল, “এই মরা কুকুরটি কেন আমার প্রভু মহারাজকে অভিশাপ দেবে? আমাকে গিয়ে ওর মাথাটি কেটে নিয়ে আসার জন্য আমাকে অনুমতি দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সরূয়ার পুত্র অবীশয় রাজাকে কহিলেন, ঐ মৃত কুকুর কেন আমার প্রভু মহারাজকে শাপ দেয়? আপনি অনুমতি করিলে আমি পার হইয়া গিয়া উহার মাথা কাটিয়া ফেলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সরূয়ার পুত্র অবীশয় রাজাকে কহিলেন, ঐ মৃত কুকুর কেন আমার প্রভু মহারাজকে শাপ দেয়? আপনি অনুমতি করিলে আমি পার হইয়া গিয়া উহার মাথা কাটিয়া ফেলি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব কথা শুনে সরূয়ার ছেলে অবীশয় রাজাকে বললেন, “এই মরা কুকুরটা কেন আমার প্রভু মহারাজকে অভিশাপ দিচ্ছে? আমাকে ওর মাথা কেটে ফেলতে অনুমতি দিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব কথা শুনে সরূয়ার ছেলে অবীশয় বাদশাহ্‌কে বললেন, “এই মরা কুকুরটা কেন আমার প্রভু মহারাজকে বদদোয়া দিচ্ছে? আমাকে ওর মাথা কেটে ফেলতে অনুমতি দিন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সরূয়ার পুত্র অবিশয় রাজাকে বলল, ঐ মরা কুকুরটা আমার প্রভু মহারাজকে এভাবে অভিশাপ দিচ্ছে কোন সাহসে? অনুমতি করুন, এক্ষুণি আমি গিয়ে ওর মুণ্ডুটা ধড় থেকে নামিয়ে নিয়ে আসি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সরূয়ার পুত্র অবীশয় রাজাকে বলল, “এই মরা কুকুরটা কেন আপনাকে অভিশাপ করবে? হে রাজা, প্রভু আমার, আমাকে যেতে দিন, আমি গিয়ে শিমিয়ির মুণ্ডু কেটে উড়িয়ে দিই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সরূয়ার ছেলে অবীশয় রাজাকে বললেন, “ঐ মরা কুকুর কেন আমার প্রভু মহারাজকে অভিশাপ দিচ্ছে? আপনি অনুমতি দিলে আমি পার হয়ে গিয়ে ওর মাথা কেটে ফেলি৷”