2 Samuel 17:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা হলে যে বীর্যবান ব্যক্তি সিংহ-হৃদয়ের মত হৃদয়বিশিষ্ট, সেও একান্ত গলে যাবে; কারণ সমস্ত ইসরাইল জানে আপনার পিতা বিক্রমশালী ও তাঁর সঙ্গীরা বীর্যবান লোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সিংহ-হৃদয়বিশিষ্ট বীরশ্রেষ্ঠ সৈনিকের প্রাণও ভয়ে গলে যাবে, কারণ সমস্ত ইস্রায়েল জানে যে আপনার বাবা একজন যোদ্ধা এবং যারা তাঁর সঙ্গে আছে, তারাও সাহসী মানুষজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা হইলে যে বীর্য্যবান ব্যক্তি সিংহ-হৃদয়ের ন্যায় হৃদয়বিশিষ্ট, সেও একান্ত গলিয়া যাইবে; কারণ সমস্ত ইস্রায়েল জানে যে, আপনার পিতা বিক্রমশালী, ও তাঁহার সঙ্গিগণ বীর্য্যবান লোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা হইলে যে বীর্যবান ব্যক্তি সিংহ-হৃদয়ের ন্যায় হৃদয়বিশিষ্ট, সেও একান্ত গলিয়া যাইবে; কারণ সমস্ত ইস্রায়েল জানে যে, আপনার পিতা বিক্রমশালী, ও তাঁহার সঙ্গিগণ বীর্যবান লোক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সবচেয়ে শক্তিশালী ও সিংহের মত সাহসী যে সৈন্য সে-ও ভয়ে দিশেহারা হবে, কারণ ইস্রায়েলের সবাই জানে যে, আপনার বাবা একজন যোদ্ধা এবং তাঁর সংগে যারা আছে তারাও শক্তিশালী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সবচেয়ে শক্তিশালী ও সিংহের মত সাহসী যে সৈন্য সে-ও ভয়ে দিশাহারা হবে, কারণ ইসরাইলের সবাই জানে যে, আপনার পিতা একজন যোদ্ধা এবং তাঁর সংগে যারা আছে তারাও শক্তিশালী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সিংহের মত সবচেয়ে সাহসী লোকও ভয় পেয়ে যাবে। কারণ ইসরায়েলীরা সকলেই জানে যে আপনার পিতা বিক্রমশালী বীর যোদ্ধা এবং তাঁর পক্ষের লোকেরাও শক্তিশালী নিপুণ যোদ্ধা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সিংহের মত সাহসী যোদ্ধারাও ভীত ও আতঙ্কিত হবে| কেন? কারণ গোটা ইস্রায়েল এই কথা জানে যে তোমার পিতা শক্তিশালী যোদ্ধা এবং তাঁর লোকরা অত্যন্ত সাহসী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা হলে বলবান লোকেরা যাদের হৃদয় সিংহের মত, সেও একদিনের দুর্বল হয়ে যাবে; কারণ সমস্ত ইস্রায়েল জানে যে, আপনার বাবা খুবই শক্তিশালী ও তাঁর সঙ্গীরা সাহসী লোক৷