2 Samuel 17:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমার পরামর্শ এই; দান থেকে বের্-শেবা পর্যন্ত সমুদ্রতীরস্থ বালির মত অসংখ্য সমস্ত ইসরাইল আপনার কাছে সংগৃহীত হোক, পরে আপনি স্বয়ং যুদ্ধে গমন করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাই আমি আপনাকে এই পরামর্শ দিচ্ছি: দান থেকে শুরু করে বের-শেবা পর্যন্ত সমস্ত ইস্রায়েল—সাগরতীরের বালুকণার মতো যারা সংখ্যায় প্রচুর—আপনার কাছে সমবেত হোক, এবং আপনি নিজে যুদ্ধে তাদের নেতৃত্ব দিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমার পরামর্শ এই; দান অবধি বের্-শেবা পর্য্যন্ত সমুদ্রতীরস্থ বালির ন্যায় অসংখ্য সমস্ত ইস্রায়েল আপনার নিকটে সংগৃহীত হউক, পরে আপনি স্বয়ং যুদ্ধে গমন করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমার পরামর্শ এই; দান অবধি বের্-শেবা পর্যন্ত সমুদ্রতীরস্থ বালির ন্যায় অসংখ্য সমস্ত ইস্রায়েল আপনার নিকটে সংগৃহীত হউক, পরে আপনি স্বয়ং যুদ্ধে গমন করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তাই আমি আপনাকে এই পরামর্শ দিই: দান থেকে বের্-শেবা পর্যন্ত সাগর পারের অসংখ্য বালুকণার মত সমস্ত ইস্রায়েলীয় আপনার কাছে জড়ো হোক আর তাদের নিয়ে আপনি নিজেই যুদ্ধে যান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তাই আমি আপনাকে এই পরামর্শ দিই: দান থেকে বের্-শেবা পর্যন্ত সাগর পারের অসংখ্য বালুকণার মত সমস্ত ইসরাইলীয় আপনার কাছে জমায়েত হোক আর তাদের নিয়ে আপনি নিজেই যুদ্ধে যান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই, আমার পরামর্শ হচ্ছে, আপনি দেশের একপ্রান্ত থেকে অপর প্রান্তের দান থেকে বেরশেবা পর্যন্ত সমস্ত ইসরায়েলীকে, সাগরবেলার বালুকণার মত অসংখ্য লোককে এক জায়গায় জড়ো করুন এবং আপনি স্বয়ং তাদের যুদ্ধক্ষেত্রে পরিচালনা করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার প্রস্তাব হল এই; তুমি অবশ্যই দান থেকে বের্-শেবা পর্যন্ত সব ইস্রায়েলীয়দের একসঙ্গে জড়ো করবে| সমুদ্রে যেমন অগুনতি বালি থাকে সেরকমই সেখানে অনেক লোক হবে| তারপর, তুমি নিজে অবশ্যই যুদ্ধে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার পরামর্শ এই, দান থেকে বের-শেবা পর্যন্ত সমুদ্র-তীরের বালির মত অসংখ্য সমস্ত ইস্রায়েল আপনার কাছে জড়ো হোক, পরে আপনি নিজে যুদ্ধে যান৷