2 Samuel 17:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে যে স্থানেই তাঁকে পাওয়া যাবে, সেই স্থানে আমরা তাঁর সমীপে উপস্থিত হয়ে ভূমিতে শিশির পতনের মত করে তাঁর উপরে চেপে পড়বো; তাঁকে বা তাঁর সঙ্গী সমস্ত লোকের মধ্যে এক জনকেও রাখবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখনই আমরা তাঁকে আক্রমণ করব, তা সে তিনি যেখানেই থাকুন না কেন, এবং শিশির যেভাবে মাটিতে পড়ে, আমরা তাঁকে সেভাবেই মাটিতে পেড়ে ফেলব। না তিনি, না তাঁর লোকজন, কেউই বেঁচে থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যে কোন স্থানে তাঁহাকে পাওয়া যাইবে, সেই স্থানে আমরা তাঁহার সমীপে উপস্থিত হইয়া ভূমিতে শিশির পতনের ন্যায় তাঁহার উপরে চাপিয়া পড়িব; তাঁহাকে বা তাঁহার সঙ্গী সমস্ত লোকের মধ্যে এক জনকেও রাখিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যে কোন স্থানে তাঁহাকে পাওয়া যাইবে, সেই স্থানে আমরা তাঁহার সমীপে উপস্থিত হইয়া ভূমিতে শিশির পতনের ন্যায় তাঁহার উপরে চাপিয়া পড়িব; তাঁহাকে বা তাঁহার সঙ্গী সমস্ত লোকের মধ্যে একজনকেও রাখিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে যেখানেই তিনি থাকুন না কেন সেখানেই আমরা তাঁকে আক্রমণ করব আর মাটিতে শিশির পড়বার মত করে আমরা তাঁর উপর পড়ব। তিনি কিম্বা তাঁর লোকদের কাউকেই আমরা বাঁচিয়ে রাখব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে যেখানেই তিনি থাকুন না কেন সেখানেই আমরা তাঁকে হামলা করব আর মাটিতে শিশির পড়বার মত করে আমরা তাঁর উপর পড়ব। তিনি কিংবা তাঁর লোকদের কাউকেই আমরা বাঁচিয়ে রাখব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেখানেই তিনি থাকুন, আমরা তাঁকে খুঁজে বের করব আর তিনি কিছু বুঝে ওঠার আগেই, শিশির যেমন ঝরে পড়ে তেমনি নিঃশব্দে আমরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ব। তাঁকে কিম্বা তাঁর দলের কাউকে বাকী রাখব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ যেখানে লুকিয়ে আছে সেখানেই আমরা তাকে ধরব| অগণিত সৈন্যসহ আমরা দায়ুদকে আক্রমণ করব| ভূমিকে ঢেকে দেওয়া অসংখ্য শিশির কণার মত আমরা ওদের ঢেকে দেব| আমরা দায়ুদ এবং তাঁর লোকদের হত্যা করব| কাউকে জীবিত ছাড়া হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যে কোন জায়গায় তাঁকে পাওয়া যাবে, সেখানে আমরা তাঁর সামনে উপস্থিত হয়ে জমিতে শিশির পড়ার মত তাঁর উপরে উঠে পড়ব; তাঁকে বা তাঁর সঙ্গী সমস্ত লোকের মধ্যে এক জনকেও রাখব না৷