2 Samuel 17:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি তিনি কোন নগরে প্রস্থান করেন, তবে সমস্ত ইসরাইল সেই নগরে দড়ি বাঁধবে, আর আমরা স্রোত পর্যন্ত তা টেনে নিয়ে যাব, শেষে সেখানে একখানি পাথর কুচিও আর পাওয়া যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যদি কোনও নগরে সরে যান, তবে সমস্ত ইস্রায়েল সেই নগরে দড়ি নিয়ে আসবে, ও আমরা এমনভাবে সেটি উপত্যকার কাছে টেনে নিয়ে যাব, যেন একটি নুড়ি-পাথরও সেখানে অবশিষ্ট থাকতে না পারে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি তিনি কোন নগরে প্রস্থান করেন, তবে সমস্ত ইস্রায়েল সেই নগরে রজ্জু বাঁধিবে, আর আমরা স্রোত পর্য্যন্ত তাহা টানিয়া লইয়া যাইব, শেষে সেখানে একখানি পাথর কুচিও আর পাওয়া যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি তিনি কোন নগরে প্রস্থান করেন, তবে সমস্ত ইস্রায়েল সেই নগরে রজ্জু বাঁধিবে, আর আমরা স্রোত পর্যন্ত তাহা টানিয়া লইয়া যাইব, শেষে সেখানে একখানি পাথর কুচিও আর পাওয়া যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যদি কোন শহরে গিয়ে ঢোকেন তবে আমরা সব ইস্রায়েলীয়েরা সেখানে দড়ি নিয়ে যাব আর শহরটাকে টেনে এমনভাবে উপত্যকার মধ্যে ফেলব যে, শহরের পাথরের একটা টুকরাও সেখানে পড়ে থাকবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যদি কোন শহরে গিয়ে ঢোকেন তবে আমরা সব বনি-ইসরাইলরা সেখানে দড়ি নিয়ে যাব আর শহরটাকে টেনে এমনভাবে উপত্যকার মধ্যে ফেলব যে, শহরের পাথরের একটা টুকরাও সেখানে পড়ে থাকবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তিনি কোন নগরে গিয়ে আশ্রয় নেন, তাহলে ইসরায়েলীরা সেই নগর দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে নীচে উপত্যকায় ফেলে দেবে। একটা পাথরও রাখবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি দায়ুদ নগরের ভিতরে পালিয়ে যান সকল ইস্রায়েলীয় মিলে দড়ি দিয়ে আমরা নগরের প্রাচীর ভেঙ্গে দেব| তাদের সবাইকে আমরা উপত্যকায় টেনে নামাব| নগরের একটা ছোট্ট পাথর পর্যন্ত আমরা রাখতে দেব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি তিনি কোন নগরে চলে যান, তবে সমস্ত ইস্রায়েল সেই নগরে দড়ি বাঁধবে, আর আমরা স্রোত পর্যন্ত সেটা টেনে নিয়ে যাব, শেষে সেখানে একটা পাথর কুঁচোও আর পাওয়া যাবে না৷”