2 Samuel 17:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অবোশালোম ও ইসরাইলের সমস্ত লোক বললো, অহিথোফলের মন্ত্রণার চেয়ে অর্কীয় হূশয়ের মন্ত্রণা ভাল। বস্তুত মাবুদ যেন অবশালোমের প্রতি অমঙ্গল ঘটান, সেজন্য অহীথোফলের ভাল মন্ত্রণা ব্যর্থ করার জন্য মাবুদই তা স্থির করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশালোম ও সব ইস্রায়েলী লোকজন বলল, “অর্কীয় হূশয়ের পরামর্শটি অহীথোফলের দেওয়া পরামর্শের তুলনায় ভালো।” কারণ অবশালোমের উপর বিপর্যয় আনার জন্য সদাপ্রভুই অহীথোফলের ভালো পরামর্শটি বানচাল করে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবশালোম ও ইস্রায়েলের সমস্ত লোক কহিল, অহীথোফলের মন্ত্রণা অপেক্ষা অর্কীয় হূশয়ের মন্ত্রণা ভাল। বস্তুতঃ সদাপ্রভু যেন অবশালোমের প্রতি অমঙ্গল ঘটান, তজ্জন্য অহীথোফলের ভাল মন্ত্রণা ব্যর্থ করণার্থে সদাপ্রভুই ইহা স্থির করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবশালোম ও ইস্রায়েলের সমস্ত লোক কহিল, অহীথোফলের মন্ত্রণা অপেক্ষা অর্কীয় হূশয়ের মন্ত্রণা ভাল। বস্তুতঃ সদাপ্রভু যেন অবশালোমের প্রতি অমঙ্গল ঘটান, তজ্জন্য অহীথোফলের ভাল মন্ত্রণা ব্যর্থ করণার্থে সদাপ্রভুই ইহা স্থির করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশালোম ও ইস্রায়েলের সব লোকেরা বলল, “অহীথোফলের পরামর্শের চেয়ে অর্কীয় হূশয়ের পরামর্শ ভাল।” আসলে অবশালোমের উপর ধ্বংস নিয়ে আসবার জন্য সদাপ্রভুই অহীথোফলের ভাল পরামর্শকে বিফল করে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশালোম ও ইসরাইলের সব লোকেরা বলল, “অহীথোফলের পরামর্শের চেয়ে অর্কীয় হূশয়ের পরামর্শ ভাল।” আসলে অবশালোমের উপর ধ্বংস নিয়ে আসবার জন্য মাবুদই অহীথোফলের ভাল পরামর্শকে বিফল করে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা শুনে অবশালোম ও ইসরায়েলী নেতারা বলল, অহীথোফলের চেয়ে অর্কনিবাসী হুশয়ের পরামর্শই বেশী ভাল। প্রভু পরমেশ্বর অবশালোমের অমঙ্গল ঘটাতে চেয়েছিলেন তাই অহীথোফলের সুপরামর্শ ব্যর্থ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশালোম এবং সকল ইস্রায়েলীয় বলল, “অর্কীয় হূশয়ের উপদেশ অহীথোফলের উপদেশের চেয়ে ভাল|” তারা একথা বলল কারণ তা ছিল প্রভুর পরিকল্পনা| অবশালোমকে শাস্তি দেবার জন্য প্রভু অহীথোফলের সৎ উপদেশকে বিফল করার ফন্দি এঁটেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবশালোম ও ইস্রায়েলের সমস্ত লোক বলল, “অহীথোফলের পরিকল্পনার থেকে অর্কীয় হূশের পরিকল্পনা ভাল৷” বাস্তুবিক সদাপ্রভু যেন অবশালোমের ওপর অমঙ্গল ঘটাতে পারেন, তার জন্য অহীথোফলের ভাল পরিকল্পনা ব্যর্থ করার জন্য সদাপ্রভু এটা স্থির করেছিলেন৷