2 Samuel 17:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হূশয় সাদোক ও অবিয়াথর নামের দুই ইমামকে বললেন, অহীথোফল অবশালোমকে ও ইসরাইলের প্রধান ব্যক্তিদের অমুক অমুক মন্ত্রণা দিয়েছিল, কিন্তু আমি অমুক অমুক মন্ত্রণা দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হূশয়, সাদোক ও অবিয়াথর এই দুই যাজককে বললেন, “অহীথোফল অবশালোম ও ইস্রায়েলের প্রাচীনদের এই এই কাজ করার পরামর্শ দিয়েছে, কিন্তু আমি তাদের অমুক অমুক কাজ করার পরামর্শ দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হূশয় সাদোক ও অবিয়াথর এই দুই যাজককে কহিলেন, অহীথোফল অবশালোমকে ও ইস্রায়েলের প্রাচীনগণকে অমুক অমুক মন্ত্রণা দিয়াছিল, কিন্তু আমি অমুক অমুক মন্ত্রণা দিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হূশয় সাদোক ও অবিয়াথর এই দুই যাজককে কহিলেন, অহীথোফল অবশালোমকে ও ইস্রায়েলের প্রাচীনগণকে অমুক অমুক মন্ত্রণা দিয়াছিল, কিন্তু আমি অমুক অমুক মন্ত্রণা দিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হূশয় পুরোহিত সাদোক আর অবিয়াথরকে বললেন, “অবশালোম ও ইস্রায়েলের বৃদ্ধ নেতাদের অহীথোফল এই পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমি তাঁদের এই এই পরামর্শ দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হূশয় ইমাম সাদোক আর অবিয়াথরকে বললেন, “অবশালোম ও ইসরাইলের বৃদ্ধ নেতাদের অহীথোফল এই পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমি তাঁদের এই এই পরামর্শ দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অহীথোফল অবশালোম ও ইসরায়েলী নেতাদের যে পরামর্শ দিয়েছিল এবং হুশয় নিজে অবশালোমকে যে পরামর্শ দিয়েছিল - সব কথা হুশয় গিয়ে দুই পুরোহিত সাদোক ও অবিয়াথরকে জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সব কথা হূশয় সাদোক এবং অবীযাথর এই দুই যাজকদের বলল| অহীথোফল অবশালোম এবং ইস্রায়েলের নেতাদের যে পরামর্শ দিয়েছে হূশয় তাও বলল| হূশয় নিজে যা যা পরামর্শ দিয়েছিল তাও তাদের বলল| হূশয় বলেছিল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হূশয় সাদোক ও অবিয়াথর এই দুই যাজককে বললেন, “অহীথোফল অবশালোমকে ও ইস্রায়েলের প্রাচীনদেরকে এই রকম পরিকল্পনা দিয়েছিল, কিন্তু আমি এই রকম পরিকল্পনা দিয়েছি৷