2 Samuel 17:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা শীঘ্র দাউদের কাছ লোক পাঠিয়ে তাঁকে বল, আপনি মরুভূমিস্থ পারঘাটায় আজ রাত যাপন করবেন না, কোন মতে পার হয়ে যাবেন, তা নইলে বাদশাহ্‌ ও আপনার সঙ্গী সমস্ত লোক মারা পড়বেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা এখনই দাউদের কাছে খবর পাঠিয়ে বোলো, ‘আপনি মরুপ্রান্তরে নদীর অগভীর স্থানের কাছে রাত কাটাবেন না; যে করেই হোক সেটি পার হয়ে যান, তা না হলে রাজামশাই ও তাঁর সঙ্গে থাকা সব লোকজন নিঃশেষ হয়ে যাবেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা শীঘ্র দায়ূদের কাছে লোক পাঠাইয়া তাঁহাকে বল, আপনি প্রান্তরস্থ পারঘাটায় অদ্যকার রাত্রি যাপন করিবেন না, কোন মতে পার হইয়া যাইবেন; পাছে মহারাজ ও আপনার সঙ্গী সমস্ত লোক সংহারপ্রাপ্ত হন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা শীঘ্র দায়ূদের কাছে লোক পাঠাইয়া তাঁহাকে বল, আপনি প্রান্তরস্থ পারঘাটায় অদ্য রাত্রি যাপন করিবেন না, কোন মতে পার হইয়া যাইবেন; পাছে মহারাজ ও আপনার সঙ্গী সমস্ত লোক সংহার প্রাপ্ত হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা এখনই দায়ূদের কাছে খবর পাঠিয়ে এই কথা বলুন, ‘মরু-এলাকার যে জায়গায় হেঁটে নদী পার হওয়া যায় সেখানে আজকে রাত কাটাবেন না; নদী পার হয়ে যেতেই হবে। তা নইলে রাজা ও তাঁর সংগের সমস্ত লোক মারা পড়বেন।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা এখনই দাউদের কাছে খবর পাঠিয়ে এই কথা বলুন, ‘মরুভূমির যে জায়গায় হেঁটে নদী পার হওয়া যায় সেখানে আজকে রাত কাটাবেন না; নদী পার হয়ে যেতেই হবে। তা নইলে বাদশাহ্‌ ও তাঁর সংগের সমস্ত লোক মারা পড়বেন।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর বলল, সুতরাং তাড়াতাড়ি দাউদের কাছে খবর পাঠাও। বল, আজ রাতে মরু প্রান্তরের পারঘাটায় আপনি থাকবেন না। এক্ষুণি জর্ডন পেরিয়ে ওপারে চলে যান। নইলে অবশালোম মহারাজকে ও আপনার দলের সবাইকে শেষ করে ফেলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“খুব শীঘ্র দায়ুদকে এই খবর দাও| তাঁকে বল, যেখান দিয়ে নদী পার হয়ে লোকে মরুভূমিতে ঢোকে তিনি যেন সেখানে আজ রাতে না থাকেন| তাঁকে এখুনি যর্দন নদী পার হয়ে যেতে বল| যদি তিনি নদী পার হয়ে চলে যান তবে রাজা এবং তাঁর লোকরা ধরা পড়বে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা তাড়াতাড়ি দায়ূদের কাছে লোক পাঠিয়ে তাঁকে বল, আপনি মরুপ্রান্তের পারঘাটায় আজকে রাতে থাকবেন না, কোন ভাবে পার হয়ে যাবেন; নাহলে মহারাজ ও আপনার সঙ্গী সমস্ত লোক নিহত হবেন৷”