2 Samuel 17:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এক যুবক তাদের দেখে অবশালোমকে জানালো; আর তারা দু’জন শীঘ্র গিয়ে বহুরীমে এক লোকের বাড়িতে প্রবেশ করলো এবং তাঁর প্রাঙ্গণের মধ্যে একটি কুয়া থাকাতে সেই কুয়ায় গিয়ে নামল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু একজন যুবক তাদের দেখে ফেলেছিল ও অবশালোমকে খবর দিয়েছিল। তাই তারা দুজনেই তৎক্ষণাৎ পালিয়ে বহুরীমে একজনের বাসায় গিয়ে উঠেছিলেন। তার উঠোনে একটি কুয়ো ছিল, ও তারা তার মধ্যে নেমে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এক জন যুবক তাহাদিগকে দেখিয়া অবশালোমকে জ্ঞাত করিল; আর তাহারা দুই জন শীঘ্র গিয়া বহুরীমে এক জন লোকের বাটীতে প্রবেশ করিল, এবং তাহার প্রাঙ্গণমধ্যে এক কূপ থাকাতে সেই কূপে নামিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু একজন যুবক তাহাদিগকে দেখিয়া অবশালোমকে জ্ঞাত করিল; আর তাহারা দুই জন শীঘ্র গিয়া বহুরীমে একজন লোকের বাটীতে প্রবেশ করিল, এবং তাঁহার প্রাঙ্গণের মধ্যে এক কূপ থাকাতে সেই কূপে নামিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু একজন যুবক তাদের দেখে ফেলল এবং অবশালোমকে গিয়ে খবর দিল। কাজেই তারা তাড়াতাড়ি চলে গেল এবং বহুরীমে একজন লোকের বাড়ীতে গেল। তার উঠানে একটা কূয়া ছিল। তারা সেই কূয়াতে নেমে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু একজন যুবক তাদের দেখে ফেলল এবং অবশালোমকে গিয়ে খবর দিল। কাজেই তারা তাড়াতাড়ি চলে গেল এবং বহুরীমে একজন লোকের বাড়ীতে গেল। তার উঠানে একটা কূয়া ছিল। তারা সেই কূয়াতে নেমে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আবার সেই খবর রাজা দাউদকে জানিয়ে আসত। কিন্তু একটি যুবক তাদের দেখতে পেয়ে অবশালোমকে বলে দেয়। তখন তারা দুজন দৌড়ে বহুরীমে গিয়ে একটি লোকের বাড়িতে ঢুকে পড়ে। তাদের উঠোনে ছিল একটি ইঁদারা। তারা সেই ইঁদারাতে নেমে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এক বালক যোনাথন এবং অহীমাসকে দেখে ফেলল| এই ঘটনা অবশালোমকে বলার জন্য বালকটি ছুটে চলে গেল| যোনাথন এবং অহীমাসও তাড়াতাড়ি দৌড়ে পালাল এবং বহুরীমে এক লোকর বাড়ীতে এসে উপস্থিত হল| লোকটার বাড়ীর বাইরের প্রাঙ্গণে একটা কুয়ো ছিল| যোনাথন এবং অহীমাস সেই কুয়োতে নেমে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু একটা যুবক তাদেরকে দেখে অবশালোমকে জানালো; আর তারা দুজন তাড়াতাড়ি গিয়ে বহুরীমে একজন লোকের বাড়িতে প্রবেশ করল এবং তার উঠানের মধ্যে এক কুয়ো ছিল, সেই কুয়োয় নামল৷