2 Samuel 17:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গৃহিণী কুয়াটির মুখে আচ্ছাদন দিয়ে তার উপরে মাড়াই করা শস্য বিছিয়ে দিল, তাতে কেউ কিছু জানতে পারল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গৃহকর্তার স্ত্রী কুয়োর খোলামুখটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছিল ও সেটির উপর শস্যদানা ছড়িয়ে রেখেছিল। কেউই এ বিষয়ে কিছুই জানতে পারেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গৃহিণী কূপটীর মুখে আচ্ছাদন দিয়া তাহার উপরে মাড়া শস্য মেলিয়া দিল, তাহাতে কেহ কিছু জানিতে পারিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গৃহিনী কূপটির মুখে আচ্ছাদন দিয়া তাহার উপরে মাড়া শস্য মেলিয়া দিল, তাহাতে কেহ কিছু জানিতে পারিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকটির স্ত্রী একটা ঢাকনা নিয়ে কূয়ার মুখটা ঢেকে দিল এবং তার উপরে শস্য ছড়িয়ে রাখল। কেউ এই সব ঘটনার কিছু জানতে পারল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকটির স্ত্রী একটা ঢাকনা নিয়ে কূয়ার মুখটা ঢেকে দিল এবং তার উপরে শস্য ছড়িয়ে রাখল। কেউ এই সব ঘটনার কিছু জানতে পারল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাড়ির বৌটি তখন ইঁদারার মুখটা ভাল করে ঢাকা দিয়ে দিল। আর তার ওপর শস্য মেলে দিল। তাতে আর কিছুই বোঝার উপায় রইল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই লোকটির স্ত্রী কুয়োর ওপর একটা আচ্ছাদন রেখে দিল| তারপর সে সেই কুয়োর ওপর গমের বীজ বিছিয়ে দিল, তাই সেটি শস্যের স্তুপের মতই দেখতে লাগছিল| তাই লোকরা জানতে পারল না যে যোনাথন এবং অহীমাস তার মধ্যে লুকিয়ে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই বাড়ির মহিলা কুয়োটির মুখে ঢাকা দিয়ে তার উপরে মাড়াই করা শস্য মেলে দিল, তাতে কেউ কিছু জানতে পারল না৷