2 Samuel 17:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তিনি শ্রান্ত ও শিথিলহস্ত হবেন, সেই সময়ে হঠাৎ তাঁকে আক্রমণ করে ভয় দেখাব; তাতে তাঁর সঙ্গী সমস্ত লোক পালিয়ে যাবে, আর আমি কেবল বাদশাহ্‌কে হত্যা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যখন ক্লান্ত ও দুর্বল হয়ে পড়বেন তখনই আমি তাঁকে আক্রমণ করব। আমি তাঁকে আক্রমণ করে ভয় পাইয়ে দেব, ও তাতে তাঁর সঙ্গে থাকা সব লোকজন পালিয়ে যাবে। আমি শুধু রাজাকেই যন্ত্রণা করব
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তিনি শ্রান্ত ও শিথিলহস্ত হইবেন, সেই সময়ে হঠাৎ তাঁহাকে আক্রমণ করিয়া ভয় দেখাইব; তাহাতে তাঁহার সঙ্গী সমস্ত লোক পলায়ন করিবে, আর আমি কেবল রাজাকে আঘাত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তিনি শ্রান্ত ও শিথিলহস্ত হইবেন, সেই সময়ে হঠাৎ তাঁহাকে আক্রমণ করিয়া ভয় দেখাইব; তাহাতে তাঁহার সঙ্গী সমস্ত লোক পলায়ন করিবে, আর আমি কেবল রাজাকে আঘাত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তিনি ক্লান্ত ও দুর্বল থাকবেন তখনই আমি তাঁকে আক্রমণ করব। আমি তাঁকে এমন ভয় ধরিয়ে দেব যে, তাঁর সংগের লোকেরা পালিয়ে যাবে। তখন আমি কেবলমাত্র রাজাকেই মেরে ফেলব,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তিনি ক্লান্ত ও দুর্বল থাকবেন তখনই আমি তাঁকে হামলা করব। আমি তাঁকে এমন ভয় ধরিয়ে দেব যে, তাঁর সংগের লোকেরা পালিয়ে যাবে। তখন আমি কেবলমাত্র বাদশাহ্‌কেই হত্যা করব,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ক্লান্ত, অবসন্ন হয়ে পড়লে আমি তাঁকে আক্রমণ করে ব্যতিব্যস্ত করে তুলব। তাতে তাঁর সঙ্গীরা পালিয়ে যাবে। আমি তখন রাজাকে একলা পেয়ে হত্যা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন সে ক্লান্ত ও দুর্বল হয়ে যাবে তখন আমি তাকে ধরব| আমি তাকে ভীত ও আতঙ্কিত করে তুলব| তার সব লোকরা দৌড়ে পালিয়ে যাবে| কিন্তু আমি শুধু রাজা দায়ুদকেই হত্যা করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তিনি ক্লান্ত ও তাঁর হাত দুর্বল হয়ে পড়বে, সেই দিনের হঠাৎ তাকে আক্রমণ করে ভয় দেখাব; তাতে তাঁর সঙ্গী সমস্ত লোক পালিয়ে যাবে, আর আমি শুধু রাজাকে আঘাত করব৷