2 Samuel 17:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অবশালোমের গোলামেরা সেই স্ত্রীলোকটির বাড়িতে এসে জিজ্ঞাসা করলো, অহীমাস ও যোনাথন কোথায়? স্ত্রীলোকটি তাদের বললো, তারা ঐ পানির স্রোত পার হয়ে গেল। পরে তারা খোঁজ করে কাউকেই না পেয়ে জেরুশালেমে ফিরে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশালোমের লোকজন সেই বাড়িতে মহিলাটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করল, “অহীমাস ও যোনাথন কোথায়?” মহিলাটি তাদের উত্তর দিয়েছিল, “তারা ছোটো নদীটি পার হয়ে গিয়েছে।” সেই লোকেরা তাদের খুঁজেছিল, কিন্তু কাউকেই পায়নি, তাই তারা জেরুশালেমে ফিরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবশালোমের দাসগণ সেই স্ত্রীলোকটীর বাটীতে আসিয়া জিজ্ঞাসা করিল, অহীমাস ও যোনাথন কোথায়? স্ত্রীলোকটী তাহাদিগকে কহিল, তাহারা ঐ জলস্রোত পার হইয়া গেল। পরে তাহারা অন্বেষণ করিয়া উদ্দেশ না পাওয়াতে যিরূশালেমে ফিরিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবশালোমের দাসগণ সেই স্ত্রীলোকটির বাটীতে আসিয়া জিজ্ঞাসা করিল, অহীমাস ও যোনাথন কোথায়? স্ত্রীলোকটি তাহাদিগকে কহিল, তাহারা ঐ জলস্রোত পার হইয়া গেল। পরে তাহারা অন্বেষণ করিয়া উদ্দেশ না পাওয়াতে যিরূশালেমে ফিরিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশালোমের লোকেরা সেই বাড়ীতে এসে স্ত্রীলোকটিকে জিজ্ঞাসা করল, “অহীমাস ও যোনাথন কোথায়?” উত্তরে স্ত্রীলোকটি বলল, “তারা জলের স্রোত পার হয়ে চলে গেছে।” সেই লোকেরা খোঁজ করে কাউকেই পেল না, কাজেই তারা যিরূশালেমে ফিরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশালোমের লোকেরা সেই বাড়ীতে এসে স্ত্রীলোকটিকে জিজ্ঞাসা করল, “অহীমাস ও যোনাথন কোথায়?” জবাবে স্ত্রীলোকটি বলল, “তারা পানির স্রোত পার হয়ে চলে গেছে।” সেই লোকেরা খোঁজ করে কাউকেই পেল না, কাজেই তারা জেরুজালেমে ফিরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশালোমের ভৃত্যেরা সেই বাড়িতে এসে বৌটিকে জিজ্ঞাসা করল, অহিমাশ আর যোনাথন কোথায়? বৌটি বলল, ওরা নদীর ওপারে চলে গেছে। লোকগুলি তাদের অনেক খোঁজাখুঁজি করল কিন্তু পেল না, তখন জেরুশালেমে ফিরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশালোমের ভৃত্যরা সেই বাড়ীতে এসে সেই মহিলাকে জিজ্ঞাসা করল, “অহীমাস এবং যোনাথন কোথায়?” মহিলা অবশালোমের ভৃত্যদের বলল, “ইতিমধ্যেই তারা নদী পার হয়ে গেছে|” তখন অবশালোমের ভৃত্যরা যোনাথন ও অহীমাসের সন্ধানে চলে গেল| কিন্তু তারা তাকে খুঁজে পেল না| অতঃপর অবশালোমের ভৃত্যরা জেরুশালেমে ফিরে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবশালোমের দাসেরা সেই মহিলাটির বাড়িতে এসে জিজ্ঞাসা করল, “অহীমাস ও যোনাথন কোথায়?” মহিলাটি তাদেরকে বলল, “তারা ঐ জলস্রোত পার হয়ে চলে গেল৷” পরে তারা খুঁজে না পেয়ে যিরূশালোমে ফিরে গেল৷