2 Samuel 17:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা চলে যাবার পর ঐ দু’জন কুয়া থেকে উঠে গিয়ে বাদশাহ্‌ দাউদকে সংবাদ দিল; আর তারা দাউদকে বললো, আপনারা উঠুন, শীঘ্র পানি পার হয়ে যান, কেননা অহীথোফল আপনাদের বিরুদ্ধে অমুক মন্ত্রণা দিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা চলে যাওয়ার পর সেই দুজন কুয়ো থেকে উঠে এলেন ও রাজা দাউদকে খবর দেওয়ার জন্য চলে গেলেন। তারা তাঁকে বললেন, “এক্ষুনি বেরিয়ে পড়ুন ও নদী পার হয়ে যান; অহীথোফল আপনার বিরুদ্ধে এই এই পরামর্শ দিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা চলিয়া গেলে পর ঐ দুই জন কূপ হইতে উঠিয়া গিয়া দায়ূদ রাজাকে সংবাদ দিল; আর তাহারা দায়ূদকে কহিল, আপনারা উঠুন, শীঘ্র জল পার হইয়া যাউন, কেননা অহীথোফল আপনাদের বিরুদ্ধে অমুক মন্ত্রণা দিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা চলিয়া গেলে পর ঐ দুই জন কূপ হইতে উঠিয়া গিয়া দায়ূদ রাজাকে সংবাদ দিল; আর তাহারা দায়ূদকে কহিল, আপনারা উঠুন, শীঘ্র জল পার হইয়া যাউন, কেননা অহীথোফল আপনাদের বিরুদ্ধে অমুক মন্ত্রণা দিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা চলে গেলে পর সেই দু’জন কূয়া থেকে উঠে এসে রাজা দায়ূদকে খবর দেবার জন্য চলে গেল। তারা তাঁকে বলল, “আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন এবং নদী পার হয়ে যান; অহীথোফল আপনার বিরুদ্ধে এই এই পরামর্শ দিয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা চলে গেলে পর সেই দু’জন কূয়া থেকে উঠে এসে বাদশাহ্‌ দাউদকে খবর দেবার জন্য চলে গেল। তারা তাঁকে বলল, “আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন এবং নদী পার হয়ে যান; অহীথোফল আপনার বিরুদ্ধে এই এই পরামর্শ দিয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা চলে গেলে অহিমাশ ও যোনাথন ইঁদারা থেকে উঠে রাজা দাউদের কাছে চলে গেল এবং অহীথোফলের সমস্ত পরামর্শের কথা তাঁকে জানিয়ে বলল, শিগগির আপনি নদীর ওপারে চলে যান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশালোমের ভৃত্যরা চলে যাওয়ার পর, যোনাথন ও অহীমাস কুয়ো থেকে বাইরে বেরিয়ে এল| তারা রাজা দায়ুদের কাছে গেল এবং দায়ুদকে বলল, “খুব তাড়াতাড়ি নদী পার হয়ে চলে যান| অহীথোফল আপনার বিরুদ্ধে এই সব ষড়যন্ত্র করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা চলে যাবার পর ঐ দুজন কুয়ো থেকে উঠে গিয়ে দায়ূদ রাজাকে খবর দিল; আর তারা দায়ূদকে বলল, “আপনারা উঠুন, তাড়াতাড়ি জল পার হয়ে যান, কারণ অহীথোফল আপনাদের বিরুদ্ধে এই রকম পরিকল্পনা করেছে৷”