2 Samuel 17:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে দাউদ ও তাঁর সঙ্গী সমস্ত লোক জর্ডান পার হলেন; জর্ডান পার হন নি, তাদের এমন এক জনও প্রভাতের আলো পর্যন্ত অবশিষ্ট থাকলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই দাউদ ও তাঁর সঙ্গে থাকা লোকজন বেরিয়ে পড়েছিলেন ও জর্ডন নদী পার হয়ে গেলেন। সকালের আলো ফোটা অবধি এমন একজনও অবশিষ্ট ছিল না, যে জর্ডন নদী পার হয়ে যায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে দায়ূদ ও তাঁহার সঙ্গী সমস্ত লোক উঠিয়া যর্দ্দন পার হইলেন; যর্দ্দন পার হন নাই, তাহাদের এমন এক জনও প্রভাতের আলো পর্য্যন্ত অবশিষ্ট থাকিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে দায়ূদ ও তাঁহার সঙ্গী সমস্ত লোক উঠিয়া যর্দন পার হইলেন; যর্দন পার হন নাই, তাহাদের এমন একজনও প্রভাতের আলো পর্যন্ত অবশিষ্ট থাকিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই দায়ূদ ও তাঁর সংগের সব লোকেরা বেরিয়ে পড়লেন এবং যর্দন নদী পার হয়ে গেলেন। ভোর হবার আগেই তারা সবাই যর্দন নদী পার হয়ে গেল, একজনও বাকী রইল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই দাউদ ও তাঁর সংগের সব লোকেরা বেরিয়ে পড়লেন এবং জর্ডান নদী পার হয়ে গেলেন। ভোর হবার আগেই তারা সবাই জর্ডান নদী পার হয়ে গেল, একজনও বাকী রইল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তখনই তাঁর সমস্ত দলবল নিয়ে ভোর হবার আগেই জর্ডন পেরিয়ে ওপারে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ এবং তাঁর লোকরা যর্দন নদী পার হয়ে গেল| সূর্যোদয়ের আগেই দায়ুদের সব লোকরা যর্দন নদী পার হয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে দায়ূদ ও তাঁর সঙ্গীরা সবাই উঠে যর্দ্দন পার হলেন; যর্দ্দন পার হন নি এরকম একজনও সকালের আলো পর্যন্ত অবশিষ্ট থাকলো না৷