2 Samuel 17:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অবশালোম যোয়াবের স্থলে অমাসাকে সৈন্যদলের উপরে নিযুক্ত করেছিল। ঐ অমাসা ছিল যিথ্র নামে এক জন ইসমাইলীয় ব্যক্তির পুত্র; সেই ব্যক্তি নাহশের কন্যা অবীগলের কাছ গমন করেছিল; উক্ত স্ত্রী যোয়াবের মা সরূয়ার বোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশালোম যোয়াবের স্থানে অমাসাকে সৈন্যদলের সেনাপতি নিযুক্ত করল। অমাসা ছিল একজন ইশ্মায়েলীয় ব্যক্তি সেই যিথ্রর ছেলে, যে নাহশের মেয়ে ও যোয়াবের মা সরূয়ার বোন অবীগলকে বিয়ে করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অবশালোম যোয়াবের স্থলে অমাসাকে সৈন্যদলের উপরে নিযুক্ত করিয়াছিল। ঐ অমাসা ইস্রায়েলীয় যিথ্র নামক এক ব্যক্তির পুত্র; সেই ব্যক্তি নাহশের কন্যা অবীগলের কাছে গমন করিয়াছিল; উক্ত স্ত্রী যোয়াবের মাতা সরূয়ার ভগিনী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অবশালোম যোয়াবের স্থলে অমাসাকে সৈন্যদলের উপরে নিযুক্ত করিয়াছিল। ঐ অমাসা ইস্রায়েলীয় যিথ্র নামক এক ব্যক্তির পুত্র; সেই ব্যক্তি নাহশের কন্যা অবীগলের কাছে গমন করিয়াছিল; উক্ত স্ত্রী যোয়াবের মাতা সরূয়ার ভগিনী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশালোম তার সৈন্যদলের উপরে যোয়াবের বদলে অমাসাকে নিযুক্ত করেছিল। অমাসা ছিল যিথ্র নামে একজন ইস্রায়েলীয়ের ছেলে। যিথ্র নাহশের মেয়ে অবীগলকে বিয়ে করেছিল। অবীগল ছিল যোয়াবের মা সরূয়ার বোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশালোম তার সৈন্যদলের উপরে যোয়াবের বদলে অমাসাকে নিযুক্ত করেছিল। অমাসা ছিল যিথ্র নামে একজন ইসমাইলীয়ের ছেলে। যিথ্র নাহশের মেয়ে অবীগলকে বিয়ে করেছিল। অবীগল ছিল যোয়াবের মা সরূয়ার বোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(অবশালোম যোয়াবের জায়গায় অমাসাকে ইসরায়েলের সেনাপতি পদে নিযুক্ত করেছিল। ইশ্মায়েলী যিথরোর পুত্র অমাসা। অমাসার মা অবীগল ছিলেন নাহশের কন্যা এবং যোয়াবের মা সরূয়ার বোন।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশালোম অমাসাকে তার সৈন্যদলের অধিনায়করূপে নিযুক্ত করল| অমাসা যোয়াবের জায়গা নিল| অমাসা ছিল যিথ্র, একজন ইশ্মালেয়ীয় ছেলে| অমাসার মায়ের নাম অবীগল| সে সরূয়ার বোন নাহশের মেয়ে| সরূয়া ছিল যোয়াবের মা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অবশালোম যোয়াবের জায়গায় অমাসাকে সৈন্যদলের উপরে নিযুক্ত করেছিল৷ ঐ অমাসা ইস্রা য়েলীয় যিথ্র নামে এক ব্যক্তির ছেলে; সেই ব্যক্তি নাহশের মেয়ে অবীগলের কাছে গিয়েছিল; ওই স্ত্রী যোয়াবের মা সরূয়ার বোন৷