2 Samuel 17:29 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মধু ও দই এবং ভেড়ার পাল ও গরুর দুধের পনীর আনলেন; কেননা তাঁরা বললেন, লোকেরা মরুভূমিতে ক্ষুধিত, শ্রান্ত ও পিপাসিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মধু ও দই, মেষ, ও গরুর দুধ দিয়ে তৈরি পনীর দাউদ ও তাঁর লোকজনের খাওয়ার জন্য এনেছিল। কারণ তারা বলল, “লোকেরা মরুপ্রান্তরে ক্লান্ত, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মধু ও দধি এবং মেষপাল ও গোদুগ্ধের পনীর আনিলেন; কেননা তাঁহারা কহিলেন, লোকেরা প্রান্তরে ক্ষুধিত, শ্রান্ত ও পিপাসিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মধু ও দধি, এবং মেষপাল ও গোদুগ্ধের পনির আনিলেন; কেননা তাঁহারা কহিলেন, লোকেরা প্রান্তরে ক্ষুধিত, শ্রান্ত ও পিপাসিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মধু, দই, গরুর দুধের পনীর এবং ভেড়া নিয়ে আসল। তারা ভেবেছিল যে, মরু-এলাকায় ঐ সব লোকদের খিদে ও পিপাসা পেয়েছে এবং তারা ক্লান্ত হয়ে পড়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মধু, দই, গরুর দুধের পনীর এবং ভেড়া নিয়ে আসল। তারা ভেবেছিল যে, মরুভূমিতে ঐ সব লোকদের খিদে ও পিপাসা পেয়েছে এবং তারা ক্লান্ত হয়ে পড়েছে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মধু, দই এবং ভেড়ার পাল ও গরুর দুধের ছানা আনলেন৷ কারণ তাঁরা বললেন, “মরুপ্রান্তে লোকেরা ক্ষিধে, তেষ্টায় ক্লান্ত হয়েছে৷”