2 Samuel 17:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কনে যেমন বরের কাছে ফিরে আসে সেভাবে সমস্ত লোককে আপনার পক্ষে আনবো। আপনি যার খোঁজ করছেন, তাঁরই মরণ এবং সকলের প্রত্যাগমন দুইই সম্পন্ন হবে; সমস্ত লোক শান্তিতে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও সব লোকজনকে তোমার কাছে ফিরিয়ে আনব। তুমি যাঁর মৃত্যু কামনা করছ, তিনি মারা যাওয়ার অর্থই হল তোমার কাছে সবার ফিরে আসা; সব লোকজন অক্ষতই থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সমস্ত লোককে তোমার পক্ষে আনিব; তুমি যাঁহার অন্বেষণ করিতেছ, তাঁহারই মরণ এবং সকলের প্রত্যাগমন দুই সমান; সমস্ত লোক শান্তিতে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সমস্ত লোককে তোমার পক্ষে আনিব; তুমি যাঁহার অন্বেষণ করিতেছ, তাঁহারই মরণ এবং সকলের প্রত্যাগমন দুই-ই সমান; সমস্ত লোক শান্তিতে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সমস্ত লোককে আপনার কাছে ফিরিয়ে আনব। আপনি যাঁর মৃত্যু চাইছেন তিনি ছাড়া আর সব লোক যখন ফিরে আসবে তখন শান্তি হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সমস্ত লোককে আপনার কাছে ফিরিয়ে আনব। আপনি যাঁর মৃত্যু চাইছেন তিনি ছাড়া আর সব লোক যখন ফিরে আসবে তখন শান্তি হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে সমস্ত ইসরায়েলী প্রজাকে তোমার পক্ষে এনে দেব। তাতে তোমার ইচ্ছামত শুধু একটি মানুষেরই মৃত্যু হবে এবং আর সকলে অক্ষত থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি সব লোককে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসব| যদি দায়ুদ মারা যায়, তাহলে সব লোকরা শান্তিতে ফিরে আসবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সমস্ত লোককে তোমার পক্ষে আনব; তুমি যাঁর অন্বেষণ করছ, তাঁরই মরণ ও সকলের ফেরা দুই সমান; সমস্ত লোক শান্তিতে থাকবে৷”