2 Samuel 17:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অবশালোম বললো, একবার অর্কীয় হূশয়কেও ডাক; তিনি কি বলেন, আমরা তাও শুনি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অবশালোম বলল, “অর্কীয় হূশয়কেও ডেকে আনো, যেন আমরা তারও বক্তব্য শুনতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অবশালোম কহিল, এক বার অর্কীয় হূশয়কেও ডাক; তিনি কি বলেন, আমরা তাহাও শুনি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অবশালোম কহিল, একবার অর্কীয় হূশয়কেও ডাক; তিনি কি বলেন, আমরা তাহাও শুনি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু অবশালোম বলল, “অর্কীয় হূশয়কে ডাক, তাঁর কি বলবার আছে তা আমরা শুনি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু অবশালোম বলল, “অর্কীয় হূশয়কে ডাক, তাঁর কি বলবার আছে তা আমরা শুনি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন অবশালোম বলল, তাহলে হুশয়কেও ডাক, সে কি বলে শুনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অবশালোম বলল, “এখন আমি অর্কীয় হূশয়কে ডাকি| সে কি বলে তাও আমি শুনতে চাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অবশালোম বলল, “একবার অর্কীয় হূশয়কে ডাক; তিনি কি বলেন, আমরা তাও শুনি৷”