2 Samuel 17:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হূশয় অবশালোমের কাছে আসলে অবশালোম তাকে বললো, অহীথোফল এই রকম কথা বলেছে, এখন তার কথানুসারে কাজ করা আমাদের কর্তব্য কি না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হূশয় যখন তার কাছে এলেন, অবশালোম তাঁকে বলল, “অহীথোফল এই পরামর্শটি দিয়েছে। সে যা বলেছে আমাদের কি তা করা উচিত হবে? যদি তা না হয়, তবে তোমার মতামত কী, তা আমাদের জানাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হূশয় অবশালোমের নিকটে আসিলে অবশালোম তাঁহাকে কহিল, অহীথোফল এই প্রকার কথা বলিয়াছে, এখন তাহার কথানুসারে কার্য্য করা আমাদের কর্ত্তব্য কি না? যদি না হয়, তুমি বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হূশয় অবশালোমের নিকটে আসিলে অবশালোম তাহাকে কহিল, অহীথোফল এই প্রকার কথা বলিয়াছে, এখন তাহার কথানুসারে কার্য করা আমাদের কর্তব্য কি না? যদি না হয়, তুমি বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হূশয় আসলে পর অবশালোম তাকে বলল, “অহীথোফল আমাদের এই পরামর্শ দিয়েছেন। তিনি যা বলেছেন তা কি আমরা করব? যদি তা না হয়, আপনার মতামত কি?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হূশয় আসলে পর অবশালোম তাকে বলল, “অহীথোফল আমাদের এই পরামর্শ দিয়েছেন। তিনি যা বলেছেন তা কি আমরা করব? যদি তা না হয়, আপনার মতামত কি?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হুশয় এলে অবশালোম তাকে বলল, অহীথোফল তার বিবেচনায় যা ভাল বুঝেছে, বলেছে। আমরা কি তার কথামত কাজ করব? যদি না হয় তাহলে তুমিই বল কি করা উচিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হূশয় অবশালোমের কাছে এল| অবশালোম হূশয়কে বলল, “অহীথোফল এই পরামর্শ দিয়েছে| আমরা কি এটাই অনুসরণ করব? তা যদি না হয় তাহলে বল কি করা উচিৎ‌?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হূশয় অবশালোমের কাছে আসলে অবশালোম তাঁকে বলল, “অহীথোফল এই ভাবে কথা বলেছে, এখন তার কথা অনুযায়ী কাজ করা আমাদের কর্তব্য কি না?