2 Samuel 17:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হূশয় আরও বললেন, আপনি আপনার পিতা ও তাঁর লোকদের জানেন, তাঁরা বীর ও তিক্তপ্রাণ এবং মাঠের বাচ্চা হারানো ভল্লুকীর মত, আর আপনার পিতা যোদ্ধা; তিনি লোকদের সঙ্গে রাত যাপন করবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনি তো আপনার বাবা ও তাঁর লোকজনকে জানেন; তারা যোদ্ধা, ও এমন এক-একটি বুনো ভালুকের মতো, যার কাছ থেকে তার শাবক কেড়ে নেওয়া হয়েছে। এছাড়াও, আপনার বাবা একজন অভিজ্ঞ যোদ্ধা; তিনি সৈন্যদলের সঙ্গে রাত কাটাবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হূশয় আরও কহিলেন, আপনি আপন পিতাকে ও তাঁহার লোকদিগকে জানেন, তাঁহারা বীর ও তিক্তপ্রাণ এবং মাঠের হৃতবৎসা ভল্লুকীর তুল্য, আর আপনার পিতা যোদ্ধা; তিনি লোকদের সহিত রাত্রি যাপন করিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হূশয় আরও কহিলেন, আপনি আপন পিতাকে ও তাঁহার লোকদিগকে জানেন, তাঁহারা বীর ও তিক্তপ্রাণ এবং মাঠের হৃতবৎসা ভল্লুকীর তুল্য, আর আপনার পিতা যোদ্ধা; তিনি লোকদের সহিত রাত্রি যাপন করিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি তো জানেন যে, আপনার বাবা ও তাঁর লোকেরা যোদ্ধা। তাঁরা বাচ্চা কেড়ে নেওয়া বুনো ভাল্লুকের মতই ভয়ংকর। তা ছাড়া আপনার বাবা একজন পাকা যোদ্ধা; তিনি তাঁর সৈন্যদলের মধ্যে রাত কাটাবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি তো জানেন যে, আপনার পিতা ও তাঁর লোকেরা যোদ্ধা। তাঁরা বাচ্চা কেড়ে নেওয়া বুনো ভল্লুকের মতই ভয়ংকর। তা ছাড়া আপনার পিতা একজন পাকা যোদ্ধা; তিনি তাঁর সৈন্যদলের মধ্যে রাত কাটাবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি আপনার পিতা ও তাঁর দলের লোকদের খুব ভাল করেই জানেন। তাঁরা শক্তিশালী বীর যোদ্ধা। উপরন্তু ভল্লুকীর কাছ থেকে তার বাচ্চাকে কেড়ে নিলে সে যেমন হিংস্র হয়ে থাকে, তারাও সেই রকম হিংস্র হয়ে আছে। তাছাড়া আপনার পিতা সুদক্ষ অভিজ্ঞ যোদ্ধা। তিনি কখনই দলের লোকদের সাথে রাত্রে থাকবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হূশয় আরও বলল, “তুমি জানো যে তোমার পিতা এবং তার লোকরা খুবই শক্তিশালী| বাচ্চা কেড়ে নিলে বুনো ভাল্লুক যেমন হিংস্র হয়ে ওঠে ওরাও তেমনিই ভয়ঙ্কর| তোমার পিতা একজন দক্ষ যোদ্ধা| তিনি কখনও সারারাত ওই লোকদের সঙ্গে থাকবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হূশয় আরও বললেন, “আপনি নিজের বাবাকে ও তাঁর লোকদেরকে জানেন, তাঁরা বীর ও রাগী এবং মাঠের ভাল্লুকের মত, আর আপনার বাবা যোদ্ধা; তিনি লোকদের সঙ্গে রাত কাটাবেন না৷