2 Samuel 17:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখুন, এখন তিনি কোন গর্তে কিংবা আর কোন স্থানে লুকিয়ে আছেন; আর প্রথমে তিনি ঐ লোকদের আক্রমণ করলে যে কেউ তা শুনবে, সে বলবে, অবশালোমের অনুগামী লোকদের মধ্যে হত্যাকাণ্ড হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমন কী, এখনও তিনি কোনও গুহায় বা অন্য কোথাও গিয়ে লুকিয়ে আছেন। তিনি যদি আপনার সৈন্যদলকে প্রথমে আক্রমণ করেন, তবে যে কেউ তা শুনবে, সে বলবে, ‘অবশালোমের অনুগামী সৈন্যদলের মধ্যে ব্যাপক নরহত্যা সম্পন্ন হয়েছে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখুন, এখন তিনি কোন গর্ত্তে কিম্বা আর কোন স্থানে লুকাইয়া আছেন; আর প্রথমে তিনি ঐ লোকদিগকে আক্রমণ করিলে যে কেহ তাহা শুনিবে, সে বলিবে, অবশালোমের অনুগামী লোকদের মধ্যে হত্যাকাণ্ড হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখুন, এখন তিনি কোন গর্তে কিম্বা আর কোন স্থানে লুকাইয়া আছেন; আর প্রথমে তিনি ঐ লোকদিগকে আক্রমণ করিলে যে কেহ তাহা শুনিবে, সে বলিবে, অবশালোমের অনুগামী লোকদের মধ্যে হত্যাকাণ্ড হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি এখন কোন গর্তে বা অন্য কোন জায়গায় লুকিয়ে আছেন। যুদ্ধের আরম্ভে যদি আপনার সৈন্যের কয়েকজন মারা পড়ে তবে যারা সেই কথা শুনবে তারা বলবে, ‘অবশালোমের পক্ষের সৈন্যদলের অনেককে মেরে ফেলা হয়েছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি এখন কোন গর্তে বা অন্য কোন জায়গায় লুকিয়ে আছেন। যুদ্ধের শুরুতে যদি আপনার সৈন্যের কয়েকজন মারা পড়ে তবে যারা সেই কথা শুনবে তারা বলবে, ‘অবশালোমের পক্ষের সৈন্যদলের অনেককে মেরে ফেলা হয়েছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি নিশ্চয় এখন কোন গুহা বা আর কোন জায়গায় লুকিয়ে আছেন। তিনি যদি এদের প্রথমে আক্রমণ করেন, তাহলে যে একথা শুনবে সেই বলবে, অবশালোমের পক্ষের লোকেরা হেরে যাচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সম্ভবতঃ তিনি কোন গুহা বা অন্য কোথাও ইতিমধ্যে লুকিয়ে পড়েছেন| যদি তোমার পিতা তোমার লোকদের আগে আক্রমণ করে, লোক এই সংবাদ জানতে পারবে| এবং তারা ভাববে, ‘অবশালোমের লোকরা হেরে যাচ্ছে!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখুন, এখন তিনি কোন গর্তে কিংবা আর কোন জায়গায় লুকিয়ে আছেন; আর প্রথমে তিনি ঐ লোকদেরকে আক্রমণ করলে যে কেউ তা শুনবে, সে বলবে, অবশালোমের অনুগামী লোকরা হত্যাকান্ড করছে৷