2 Samuel 18:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ তাঁর সঙ্গী লোকদের গণনা করে তাদের উপরে সহস্র্রপতি ও শতপতিদের নিযুক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তাঁর সঙ্গে থাকা লোকজনকে একত্র করে তাদের উপর সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিদের নিযুক্ত করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ আপন সঙ্গী লোকদিগকে গণনা করিয়া তাহাদের উপরে সহস্রপতি ও শতপতিগণকে নিযুক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ আপন সঙ্গী লোকদিগকে গণনা করিয়া তাহাদের উপরে সহস্র্রপতি ও শতপতিগণকে নিযুক্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাঁর সংগের লোকদের জড়ো করলেন এবং তাদের হাজারের উপরে এবং শ’য়ের উপরে সেনাপতিদের নিযুক্ত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাঁর সংগের লোকদের জমায়েত করলেন এবং তাদের হাজারের উপরে এবং শ’য়ের উপরে সেনাপতিদের নিযুক্ত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দাউদ তাঁর দলের সমস্ত লোককে একত্র করে তাদের বিভিন্ন দলে ভাগ করলেন। প্রতি একশো জনের উপর নিযুক্ত করলেন এক একজন নায়ককে এবং প্রতি সহস্র জনের উপর নিযুক্ত করলেন এক একজন অধিনায়ককে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তাঁর লোকদের একবার গুনে নিলেন| তিনি 1000 জন এবং 100 জন করে লোক ভাগ করে প্রতিটি দলের জন্য একজন অধিনায়ক নিযুক্ত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ নিজের সঙ্গীদেরকে গুনে তাদের উপরে সহস্রপতি ও শতপতিদেরকে নিযুক্ত করলেন৷