2 Samuel 18:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এক জন লোক তা দেখে যোয়াবকে বললো, দেখুন, আমি দেখলাম, অবশালোম এলা গাছে ঝুলছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা ঘটেছিল, লোকদের মধ্যে একজন যখন তা দেখেছিল, সে যোয়াবকে বলল, “আমি এইমাত্র দেখলাম যে অবশালোম একটি ওক গাছে ঝুলছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক পুরুষ তাহা দেখিয়া যোয়াবকে কহিল, দেখুন, আমি দেখিলাম, অবশালোম এলা বৃক্ষে ঝুলিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর একজন পুরুষ তাহা দেখিয়া যোয়াবকে কহিল, দেখুন, আমি দেখিলাম, অবশালোম এলা বৃক্ষে ঝুলিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন লোক তা দেখে যোয়াবকে গিয়ে বলল, “আমি এক্ষুনি দেখলাম অবশালোম একটা এলোন গাছে ঝুলে রয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন লোক তা দেখে যোয়াবকে গিয়ে বলল, “আমি এক্ষুনি দেখলাম অবশালোম একটা এলোন গাছে ঝুলে রয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি লোক এই অবস্থা দেখে যোয়াবকে গিযে জানাল, বলল, দেখুন, অবশালোমকে একটা ওক গাছের ডালে ঝুলতে দেখে এলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ব্যক্তি এই ঘটনা ঘটতে দেখল| সে যোয়াবকে বলল, “আমি অবশালোমকে একটা ওক গাছে ঝুলতে দেখেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর একটি লোক সেটা দেখে যোয়াবকে বলল, “দেখুন, আমি দেখলাম, অবশালোম এলা বৃক্ষে ঝুলছে৷”