2 Samuel 18:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি আমি তাঁর প্রাণের বিরুদ্ধে বেঈমানী করতাম— বাদশাহ্ থেকে তো কোন বিষয় গুপ্ত থাকে না— আর তখন আপনিও আমার বিপক্ষ হতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি যদি আমার প্রাণের ঝুঁকিও নিয়ে ফেলি —মহারাজের কাছে কিছুই লুকিয়ে রাখা যায় না—আপনিই তখন আমার সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি আমি উহাঁর প্রাণের বিপরীতে বিশ্বাসঘাতকতা করিতাম—রাজা হইতে ত কোন বিষয় গুপ্ত থাকে না—তবে আপনি আমার বিপক্ষ হইতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি আমি উঁহার প্রাণের বিপরীতে বিশ্বাসঘাতকতা করিতাম রাজা হইতে ত কোন বিষয় গুপ্ত থাকে না তবে আপনি আমার বিপক্ষ হইতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যদি তাঁর প্রতি বিশ্বাসঘাতকতা করতাম তাহলে রাজা নিশ্চয়ই জানতে পারতেন, কারণ রাজার কাছে তো কিছুই লুকানো থাকে না, আর তখন আপনিও আমার পক্ষে থাকতেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যদি তাঁর প্রতি বেঈমানী করতাম তাহলে বাদশাহ্ নিশ্চয়ই জানতে পারতেন, কারণ বাদশাহ্র কাছে তো কিছুই লুকানো থাকে না, আর তখন আপনিও আমার পক্ষে থাকতেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক্ষেত্রে আমি যদি বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করতাম, তাহলে রাজার কাছে সে কথা নিশ্চয় পৌঁছাত। (কারণ রাজার কাছে কিছুই গোপন থাকে না) তখন আপনিও সরে দাঁড়াতেন, আমাকে বাঁচাতে আসতেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমি অবশালোমকে হত্যা করতাম রাজা নিজেই আমাকে খুঁজে বের করতেন এবং তুমি আমাকে শাস্তি দিতে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি আমি তাঁর প্রাণের বিরুদ্ধে বিশাসঘাতকতা করতাম, রাজার থেকে তো কোন বিষয় লুকানো থাকে না তবে আপনি আমার বিপক্ষ হতেন৷