2 Samuel 18:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সাদোকের পুত্র অহীমাস বললো, আমি দৌড়ে গিয়ে, মাবুদ কিভাবে দুশমনদের হাত থেকে বাদশাহ্র বিচার নিষ্পত্তি করেছেন, এই সংবাদ বাদশাহ্কে দিই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে সাদোকের ছেলে অহীমাস বললেন, “আমি দৌড়ে গিয়ে মহারাজের কাছে এই খবরটি নিয়ে যাব যে মহারাজের শত্রুদের হাত থেকে তাঁকে উদ্ধার করার দ্বারা সদাপ্রভু তাঁকে সমর্থন জানিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সাদোকের পুত্র অহীমাস কহিল, আমি দৌড়িয়া গিয়া, সদাপ্রভু কি রূপে শত্রুগণের হস্ত হইতে রাজার বিচার নিষ্পত্তি করিয়াছেন, এই সমাচার রাজাকে দিই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সাদোকের পুত্র অহীমাস কহিল, আমি দৌড়াইয়া গিয়া, সদাপ্রভু কি রূপে শত্রুগণের হস্ত হইতে রাজার বিচার নিষ্পত্তি করিয়াছেন, এই সমাচার রাজাকে দিই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সাদোকের ছেলে অহীমাস বলল, “আমি দৌড়ে গিয়ে রাজাকে এই সংবাদ দিই যে, সদাপ্রভু তাঁকে শত্রুদের হাত থেকে উদ্ধার করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সাদোকের ছেলে অহীমাস বলল, “আমি দৌড়ে গিয়ে বাদশাহ্কে এই সংবাদ দিই যে, মাবুদ তাঁকে শত্রুদের হাত থেকে উদ্ধার করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সাদোকের পুত্র অহীমাশ যোয়াবকে বলল, আমাকে অনুমতি দিন আমি মহারাজের কাছে গিয়ে এই সুসংবাদ নিবেদন করি যে, প্রভু পরমেশ্বর আমাদের শত্রুর হাত থেকে উদ্ধার করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাদোকের পুত্র অহীমাস যোয়াবকে বলল, “আমাকে দৌড়ে গিয়ে রাজা দায়ুদকে এই খবর জানাতে দাও| আমি তাঁকে বলব আপনার জন্য প্রভু আপনার শত্রুকে হত্যা করেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সাদোকের ছেলে অহীমাস বলল, “আমি দৌড়ে গিয়ে, সদাপ্রভু কি ভাবে রাজার শত্রুদেরহাত থেকে রাজাকে বাঁচিয়েছেন, এই খবর রাজাকে দিই৷”