2 Samuel 18:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ যোয়াবের হাতে লোকদের এক তৃতীয়াংশ ও যোয়াবের ভাই সরূয়ার পুত্র অবীশয়ের হাতে এক তৃতীয়াংশ এবং গাতীয় ইত্তয়ের হাতে এক তৃতীয়াংশের ভার দিয়ে প্রেরণ করলেন। আর বাদশাহ্‌ লোকদের বললেন, আমিও তোমাদের সঙ্গে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তাঁর সৈন্যদলকে তিন ভাগে বিভক্ত করে এক ভাগ যোয়াবের, অন্য এক ভাগ যোয়াবের ভাই সরূয়ার ছেলে অবীশয়ের, ও তৃতীয় ভাগটি গাতীয় ইত্তয়ের কর্তৃত্বাধীনে রেখে, তাদের যুদ্ধে পাঠিয়ে দিলেন। রাজামশাই তাঁর সৈন্যদের বললেন, “আমি নিজেও অবশ্য তোমাদের সঙ্গে কুচকাওয়াজ করে যাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ যোয়াবের হস্তে লোকদের তৃতীয়াংশ, ও যোয়াবের সহোদর সরূয়ার পুত্র অবীশয়ের হস্তে তৃতীয়াংশ, এবং গাতীয় ইত্তয়ের হস্তে তৃতীয়াংশ সমর্পণ করিয়া প্রেরণ করিলেন। আর রাজা লোকদিগকে কহিলেন, আমিও তোমাদের সঙ্গে যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ যোয়াবের হস্তে লোকদের তৃতীয়াংশ, ও যোয়াবের সহোদর সরূয়ার পুত্র অবীশয়ের হস্তে তৃতীয়াংশ, এবং গাতীয় ইত্তয়ের হস্তে তৃতীয়াংশ সমর্পণ করিয়া প্রেরণ করিলেন। আর রাজা লোকদিগকে কহিলেন, আমিও তোমাদের সঙ্গে যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাঁর সৈন্যদলকে তিন ভাগ করে এইভাবে পাঠিয়ে দিলেন- যোয়াবের অধীনে একভাগ, যোয়াবের ভাই, অর্থাৎ সরূয়ার ছেলে অবীশয়ের অধীনে একভাগ এবং গাতীয় ইত্তয়ের অধীনে একভাগ। রাজা সৈন্যদের বললেন, “আমিও নিশ্চয়ই তোমাদের সংগে যাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাঁর সৈন্যদলকে তিন ভাগ করে এইভাবে পাঠিয়ে দিলেন্ত যোয়াবের অধীনে একভাগ, যোয়াবের ভাই, অর্থাৎ সরূয়ার ছেলে অবীশয়ের অধীনে একভাগ এবং গাতীয় ইত্তয়ের অধীনে একভাগ। বাদশাহ্‌ সৈন্যদের বললেন, “আমিও নিশ্চয়ই তোমাদের সংগে যাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর আবার সমগ্র দলটিকে তিন ভাগে ভাগ করলেন। যোয়াব, যোয়াবের ভাই অবিশয় এবং গাতনিবাসী ইত্তয় - এই তিনজনকে তিনটি দলের সেনাপতি নিযুক্ত করে তাদের যুদ্ধে রওনা করে দিলেন।তাদের বললেন, আমিও তোমাদের সঙ্গে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তাঁর লোকদের তিনটে দলে ভাগ করে দিলেন এবং তারপর তাদের পাঠিয়ে দিলেন| যোয়াব এক তৃতীয়াংশ লোকের নেতৃত্বে ছিল| যোয়াবের ভাই সরূয়ার পুত্র অবীশয় অপর একভাগ লোককে নেতৃত্ব দিয়েছিল| এবং গাতের ইত্তয় বাকী অংশের নেতৃত্বে ছিল| রাজা দায়ুদ তাঁদের বললেন, “আমিও তোমাদের সঙ্গে যাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ যোয়াবের হাতে লোকদের তৃতীয় অংশ, যোয়াবের ভাই সরূয়ার ছেলে অবীশয়ের হাতে তৃতীয় অংশ এবং গাতীয় ইত্তয়ের হাতে তৃতীয় অংশ দিয়ে পাঠালেন৷ আর রাজা লোকদেরকে বললেন, “আমিও তোমাদের সঙ্গে যাবো৷”