2 Samuel 18:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোয়াব কূশীয়কে বললেন, যাও, যা দেখলে, বাদশাহ্‌কে গিয়ে বল। তাতে কূশীয় যোয়াবকে উবুড় হয়ে সালাম জানিয়ে দৌড়ে চলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যোয়াব একজন কূশীয়কে বললেন, “যাও, তুমি যা যা দেখেছ, মহারাজকে গিয়ে তা বলো।” কূশীয় লোকটি যোয়াবকে প্রণাম করে দৌড়ে চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোয়াব কূশীয়কে কহিলেন, যাও, যাহা দেখিলে, রাজাকে গিয়া বল। তাহাতে কূশীয় যোয়াবের কাছে প্রণিপাত করিয়া দৌড়িয়া চলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোয়াব কূশীয়কে কহিলেন, যাও, যাহা দেখিলে, রাজাকে গিয়া বল। তাহাতে কূশীয় যোয়াবের কাছে প্রণিপাত করিয়া দৌড়াইয়া চলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যোয়াব একজন কূশীয়কে বললেন, “তুমি যা দেখেছ তা গিয়ে রাজাকে বল।” এই কথা শুনে সেই কূশীয় যোয়াবকে প্রণাম করে দৌড়ে চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর যোয়াব একজন ইথিওপীয়কে বললেন, “তুমি যা দেখেছ তা গিয়ে বাদশাহ্‌কে বল।” এই কথা শুনে সেই ইথিওপীয় যোয়াবকে সালাম জানিয়ে দৌড়ে চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যোয়াব তাঁর সুদানী ক্রীতদাসকে বললেন, তুমি রাজার কাছে যাও আর যা কিছু দেখলে সব তাঁকে বল। সে তখন যোয়াবকে প্রণাম করে দৌড়াতে শুরু করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যোয়াব কূশীয়কে বলল, “যাও এবং তুমি যা যা দেখেছ তা রাজাকে বল|” তখন সেই কূশীয় যোয়াবকে প্রণাম করে রাজা দায়ুদের উদ্দেশ্যে রওনা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোয়াব কূশীয়কে বললেন, “যাও যা দেখলে, রাজাকে গিয়ে বল৷” তাতে কূশীয় যোয়াবকে প্রণাম করে দৌড়ে চলে গেল৷