2 Samuel 18:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বললো, যা হয় হোক, আমি দৌড়ে যাব। তাতে তিনি বললেন, যাও। তখন অহীমাস সমভূমির পথ দিয়ে দৌড়াতে দৌড়াতে কূশীয়কে পিছনে ফেলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “যা হয় হোক, আমি দৌড়ে যেতে চাই।” অগত্যা যোয়াব বললেন, “দৌড়াও!” তখন অহীমাস সমভূমির পথ ধরে দৌড়ে গিয়ে কূশীয়কে পিছনে ফেলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[সে বলিল,] যাহা হয় হউক, আমি দৌড়িব। তাহাতে তিনি কহিলেন, দৌড়। তখন অহীমাস সমভূমির পথ দিয়া দৌড়িতে দৌড়িতে কূশীয়কে পশ্চাতে ফেলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[সে বলিল,] যাহা হয় হউক, আমি দৌড়াইব। তাহাতে তিনি কহিলেন, দৌড়াও। তখন অহীমাস সমভূমির পথ দিয়া দৌড়াইতে দৌড়াইতে কূশীয়কে পশ্চাতে ফেলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অহীমাস বলল, “যা হয় হোক, আমি দৌড়ে যেতে চাই।” কাজেই যোয়াব বললেন, “আচ্ছা, যাও।” তখন অহীমাস সমভূমির উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে সেই কূশীয়কে পিছনে ফেলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অহীমাস বলল, “যা হয় হোক, আমি দৌড়ে যেতে চাই।” কাজেই যোয়াব বললেন, “আচ্ছা, যাও।” তখন অহীমাস সমভূমির উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে সেই ইথিওপীয়কে পিছনে ফেলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অহীমাশ আবার বলল, যা ঘটে ঘটুক, আমাকে যেতে দিন। তখন যোয়াব বললেন, তাহলে যাও। অহীমাশ তখন সমতলভূমির পথ দিয়ে দৌড়াতে লাগল আর সুদানী ক্রীতদাসকে ছাড়িয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহীমাস উত্তর দিল, “যাই ঘটুক না কেন তা নিয়ে চিন্তা করি না| আমি দায়ুদের কাছে দৌড়ে যাব|” যোয়াব অহীমাসকে বলল, “ভাল, দায়ুদের কাছে দৌড়ে যাও|” তখন অহীমাস যর্দন উপত্যকার মধ্যে দিয়ে দৌড়লো এবং কূশীয় বার্তাবাহককে অতিক্রম করে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে বলল, “যা হয় হোক, আমি দৌড়াব৷” তাতে তিনি বললেন, “দৌড়াও৷” তখন অহীমাস সমভূমির পথ দিয়ে দৌড়াতে দৌড়াতে কূশীয়কে পিছনে ফেলে এগিয়ে গেল৷