2 Samuel 18:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে প্রহরী উচ্চৈঃস্বরে বাদশাহ্‌কে তা জানালো; বাদশাহ্‌ বললেন, সে যদি একা হয়, তবে তার মুখে সংবাদ আছে। পরে সে আসতে আসতে নিকটবর্তী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাহারাদার রাজামশাইকে ডেকে সে খবর জানিয়েছিল। রাজামশাই বললেন, “সে যদি একা আছে তবে নিশ্চয় ভালো খবরই আনছে।” লোকটি দৌড়াতে দৌড়াতে খুব কাছাকাছি এসে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে প্রহরী উচ্চৈঃস্বরে রাজাকে তাহা বলিল; রাজা কহিলেন, সে যদি একা হয়, তবে তাহার মুখে সমাচার আছে। পরে সে আসিতে আসিতে নিকটবর্ত্তী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে প্রহরী উচ্চৈঃস্বরে রাজাকে তাহা বলিল; রাজা কহিলেন, সে যদি একা হয়, তবে তাহার মুখে সমাচার আছে। পরে সে আসিতে আসিতে নিকটবর্তী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাহারাদার রাজাকে জোরে ডেকে সেই কথা জানাল। রাজা বললেন, “যদি সে একাই হয় তবে সে ভাল খবরই নিয়ে আসছে।” লোকটা কাছাকাছি এসে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাহারাদার বাদশাহ্‌কে জোরে ডেকে সেই কথা জানাল। বাদশাহ্‌ বললেন, “যদি সে একাই হয় তবে সে ভাল খবরই নিয়ে আসছে।” লোকটা কাছাকাছি এসে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে চীৎকার করে রাজাকে সে কথা জানাল। রাজা বললেন, সে যদি একা আসে তাহলে জেন, সুসংবাদ আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রহরী চিৎকার করে দায়ুদকে সে কথা বলল| রাজা দায়ুদ বললেন, “যদি লোকটা একা হয় তা হলে সে সংবাদ নিয়ে আসছে|” লোকটা ক্রমে নগরের কাছে এসে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে পাহারাদার চিত্কার করে রাজাকে সেটা বলল; রাজা বললেন, “সে যদি একা হয়, তবে তার কাছে খবর আছে৷” পরে সে আসতে আসতে কাছাকাছি এল৷