2 Samuel 18:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রহরী আর এক জনকে দৌড়ে আসতে দেখে উচ্চৈঃস্বরে দ্বারীকে বললো, দেখ, আর এক জন একা দৌড়ে আসছে। তখন বাদশাহ্ বললেন, সেও সংবাদ আনছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে পাহারাদার আরও একজনকে দৌড়ে আসতে দেখেছিল, আর সে উপর থেকে দারোয়ানকে ডেকে বলল, “দেখো, আরও একজন লোক একা দৌড়ে আসছে!” রাজামশাই বললেন, “সেও নিশ্চয় ভালো খবর নিয়ে আসছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রহরী আর এক জনকে দৌড়িয়া আসিতে দেখিয়া উচ্চৈঃস্বরে দ্বারীকে বলিল, দেখ, আর এক জন একা দৌড়িয়া আসিতেছে। তখন রাজা কহিলেন, সেও সমাচার আনিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রহরী আর একজনকে দৌড়াইয়া আসিতে দেখিয়া উচ্চৈঃস্বরে দ্বারীকে বলিল, দেখ, আর একজন একা দৌড়াইয়া আসিতেছে। তখন রাজা কহিলেন, সেও সমাচার আনিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে পাহারাদার দেখল আরও একজন লোক দৌড়ে আসছে। সে দারোয়ানকে জোরে ডেকে বলল, “দেখ, আর একজন লোক একা দৌড়ে আসছে।” রাজা বললেন, “সে-ও ভাল খবরই আনছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে পাহারাদার দেখল আরও একজন লোক দৌড়ে আসছে। সে দারোয়ানকে জোরে ডেকে বলল, “দেখ, আর একজন লোক একা দৌড়ে আসছে।” বাদশাহ্ বললেন, “সে-ও ভাল খবরই আনছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকটি কাছাকাছি আসার পরেই প্রহরী আর একটি লোককে দৌড়ে আসতে দেখে দ্বাররক্ষীকে ডেকে বলল, দেখ, আরও একজন একা দৌড়ে আসছে। রাজা বললেন, সেও ভাল খবরই আনছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রহরী দেখল আরও একজন দৌড়ে আসছে| প্রহরী দ্বাররক্ষীকে ডেকে বলল, “দেখ আরও একজন লোক একা ছুটে আসছে|” রাজা বললেন, “ওই লোকটিও সংবাদ নিয়ে আসছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাহারাদার আর এক জনকে দৌড়ে আসতে দেখে চিত্কার করে দারোয়ানকে বলল, “দেখ, আর একজন একা দৌড়ে আসছে৷” তখন রাজা বললেন, “সেও খবর আনছে৷”