2 Samuel 18:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে প্রহরী বললো, প্রথম ব্যক্তির দৌড় সাদোকের পুত্র অহীমাসের দৌড় বলে মনে হয়। বাদশাহ্ বললেন, সে ভাল মানুষ, ভাল সংবাদ নিয়ে আসছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাহারাদার বলল, “আমার মনে হচ্ছে যে প্রথমজন সাদোকের ছেলে অহীমাসের মতো দৌড়াচ্ছেন।” “সে একজন ভালো লোক,” রাজামশাই বললেন। “সে ভালো খবর নিয়ে আসছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রহরী কহিল, প্রথম ব্যক্তির দৌড় সাদোকের পুত্র অহীমাসের দৌড় বলিয়া বোধ হয়। রাজা কহিলেন, সে ভাল মানুষ, ভাল সমাচার লইয়া আসিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রহরী কহিল, প্রথম ব্যক্তির দৌড় সাদোকের পুত্র অহীমাসের দৌড় বলিয়া বোধ হয়। রাজা কহিলেন, সে ভাল মানুষ, ভাল সমাচার লইয়া আসিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পাহারাদার বলল, “প্রথম লোকটি সাদোকের ছেলে অহীমাসের মত দৌড়াচ্ছে বলে মনে হয়।” রাজা বললেন, “লোকটি ভাল মানুষ, সে ভাল খবরই আনছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পাহারাদার বলল, “প্রথম লোকটি সাদোকের ছেলে অহীমাসের মত দৌড়াচ্ছে বলে মনে হয়।” বাদশাহ্ বললেন, “লোকটি ভাল মানুষ, সে ভাল খবরই আনছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রহরী বলল, প্রথম লোকটিকে সাদোকের পুত্র অহীমাশ বলে মনে হচ্ছে। সে কথা শুনে রাজা বললেন, লোকটি ভাল, ভাল খবরই সে আনছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রহরী বলল, “আমার মনে হয় প্রথম লোকটি সাদোকের পুত্র অহীমাসের মত দৌড়োয়|” রাজা বলল, “সে একজন ভাল লোক| সে নিশ্চয়ই শুভ সংবাদ নিয়ে আসছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে পাহারাদার বলল, “প্রথম যে ব্যক্তি দৌড়াচ্ছে তাকে সাদোকের ছেলে অহীমাস বলে মনে হচ্ছে৷” রাজা বললেন, “সে ভাল মানুষ, ভাল খবর নিয়ে আসছে৷”