2 Samuel 18:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ জিজ্ঞাসা করলেন, যুবক অবশালোমের কি মঙ্গল? অহীমাস বললো, যে সময়ে যোয়াব বাদশাহ্‌র গোলামকে, আপনার গোলাম আমাকে পাঠান, সেই সময়ে বড় লোকারণ্য দেখলাম, কিন্তু কি হয়েছিল তা জানি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই জিজ্ঞাসা করলেন, “সেই যুবক অবশালোম কি সুরক্ষিত আছে?” অহীমাস উত্তর দিলেন, “ঠিক যখন যোয়াব মহারাজের দাসকে ও আপনার দাস—আমাকে পাঠাতে যাচ্ছিলেন, তখন খুব গোলমাল হচ্ছিল, তবে আমি জানি না ঠিক কী হল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা জিজ্ঞাসা করিলেন, যুবক অবশালোমের কি মঙ্গল? অহীমাস কহিল, যে সময়ে যোয়াব মহারাজের দাসকে, আপনার দাস আমাকে পাঠান, সেই সময়ে বড় লোকারণ্য দেখিলাম, কিন্তু কি হইয়াছিল, তাহা জানি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা জিজ্ঞাসা করিলেন, যুবক অবশালোমের কি মঙ্গল? অহীমাস কহিল, যে সময়ে যোয়াব মহারাজের দাসকে, আপনার দাস আমাকে পাঠান, সেই সময়ে বড় লোকারণ্য দেখিলাম, কিন্তু কি হইয়াছিল, তাহা জানি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা জিজ্ঞাসা করলেন, “যুবক অবশালোম নিরাপদে আছে তো?” উত্তরে অহীমাস বলল, “যোয়াব যখন মহারাজের দাসকে ও আমাকে পাঠাতে যাচ্ছিলেন তখন আমি ভীষণ গোলমাল হতে দেখেছি। কিন্তু সেটা যে কিসের জন্য তা আপনার দাস আমি জানি না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ জিজ্ঞাসা করলেন, “যুবক অবশালোম নিরাপদে আছে তো?” জবাবে অহীমাস বলল, “যোয়াব যখন মহারাজের গোলামকে ও আমাকে পাঠাতে যাচ্ছিলেন তখন আমি ভীষণ গোলমাল হতে দেখেছি। কিন্তু সেটা যে কিসের জন্য তা আপনার গোলাম আমি জানি না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তখন জিজ্ঞাসা করলেন, কুমার অবশালোমের খবর ভাল তো? অহীমাস উত্তর দিল, মহারাজ, আপনার দাস যোয়াব যখন আমাকে পাঠান তখন সেখানে দারুণ ভীড় আর উত্তেজনা দেখে এলাম, কিন্তু কি ঘটেছে তা বলতে পারি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা জিজ্ঞাসা করলেন, “অবশালোম কেমন আছে?” অহীমাস উত্তর দিল, “যোয়াব যখন আমাকে পাঠিয়েছিল, আমি একদল লোককে দেখেছিলাম এবং তারা বিভ্রান্ত ছিল| কিন্তু কি ব্যাপারে সে উত্তেজিত তা আমি জানি না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা জিজ্ঞাসা করলেন, “যুবক অবশালোম কি ভালো আছে?” অহীমাস বলল, “যে দিনের যোয়াব মহারাজের দাসকে, আপনার দাস আমাকে পাঠান, সেই দিনের অনেক লোকের ভীড় দেখলাম, কিন্তু কি হয়েছিল তা জানি না৷”