2 Samuel 18:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ তাদের বললেন, তোমরা যা ভাল বোঝ, আমি তা-ই করবো। পরে বাদশাহ্‌ নগর-দ্বারের পাশে দাঁড়িয়ে রইলেন এবং সমস্ত লোক শত শত ও হাজার হাজার হয়ে বের হয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই উত্তর দিলেন, “তোমাদের যা ভালো মনে হয়, আমি তাই করব।” অতএব রাজামশাই সিংহদুয়ারের কাছে দাঁড়িয়েছিলেন, আর তাঁর সব লোকজন এক-একশো ও এক এক হাজার জনের দলে বিভক্ত হয়ে কুচকাওয়াজ করে এগিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা তাহাদিগকে কহিলেন, তোমরা যাহা ভাল বুঝ, আমি তাহাই করিব। পরে রাজা নগর-দ্বারের পার্শ্বে দাঁড়াইয়া রহিলেন, এবং সমস্ত লোক শত শত ও সহস্র সহস্র হইয়া বাহির হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা তাহাদিগকে কহিলেন, তোমরা যাহা ভাল বুঝ, আমি তাহাই করিব। পরে রাজা নগর-দ্বারের পার্শ্বে দাঁড়াইয়া রহিলেন, এবং সমস্ত লোক শত শত ও সহস্র সহস্র হইয়া বাহির হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে রাজা বললেন, “তোমাদের কাছে যা ভাল মনে হয় আমি তা-ই করব।” কাজেই রাজা শহরের ফটকের কাছে দাঁড়িয়ে রইলেন, আর লোকেরা হাজারে হাজারে, শ’য়ে শ’য়ে ভাগ হয়ে বের হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে বাদশাহ্‌ বললেন, “তোমাদের কাছে যা ভাল মনে হয় আমি তা-ই করব।” কাজেই বাদশাহ্‌ শহরের দরজার কাছে দাঁড়িয়ে রইলেন, আর লোকেরা হাজারে হাজারে, শ’য়ে শ’য়ে ভাগ হয়ে বের হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাদের বললেন, বেশ, তোমরা যা সবচেয়ে ভাল মনে কর, আমি তাই করব। তখন রাজা নগরদ্বারের এক পাশে দাঁড়িয়ে রইলেন এবং সৈন্যেরা সকলে শ’য়ে শ’য়ে হাজারে হাজারে কুচকাওয়াজ করে বেরিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা তাদের বললেন, “তোমরা যা ভাল বোঝ আমি তাই করব|” তখন রাজা ফটকের একদিকে দাঁড়ালেন| সৈন্যবাহিনী বেরিয়ে গেল| শ’য়ে শ’য়ে এবং হাজারে হাজারে সেনাবাহিনী বেরিয়ে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা তাদেরকে বললেন, “তোমরা যা ভালো বোঝো, আমি তাই করব৷” পরে রাজা নগরের ফটকের পাশে দাঁড়িয়ে থাকলেন এবং সমস্ত লোক শত শত ও হাজার হাজার হয়ে বেরিয়ে গেল৷