2 Samuel 18:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ যোয়াব, অবীশয় ও ইত্তয়কে হুকুম দিয়ে বললেন, তোমরা আমার অনুরোধে সেই যুবকের প্রতি, অবশালোমের প্রতি, কোমল ব্যবহার করো। অবশালোমের বিষয়ে সমস্ত সেনাপতিকে বাদশাহ্‌র এই হুকুম দেবার সময়ে সমস্ত লোকই তা শুনতে পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই যোয়াব, অবীশয় ও ইত্তয়কে আদেশ দিলেন, “আমার খাতিরে সেই যুবক অবশালোমের প্রতি সদয় আচরণ কোরো।” আর সব সৈন্যসামন্ত শুনেছিল রাজামশাই অবশালোমের বিষয়ে সেনাপতিদের এক একজনকে কী আদেশ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা যোয়াব, অবীশয় ও ইত্তয়কে আজ্ঞা দিয়া কহিলেন, তোমরা আমার অনুরোধে সেই যুবকের প্রতি, অবশালোমের প্রতি, কোমল ব্যবহার করিও। অবশালোমের বিষয়ে সমস্ত সেনাপতিকে রাজার এই আজ্ঞা দিবার সময়ে সমস্ত লোকই তাহা শুনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা যোয়াব, অবীশয় ও ইত্তয়কে আজ্ঞা দিয়া কহিলেন, তোমরা আমার অনুরোধে সেই যুবকের প্রতি, অবশালোমের প্রতি, কোমল ব্যবহার করিও। অবশালোমের বিষয়ে সমস্ত সেনাপতিকে রাজার এই আজ্ঞা দিবার সময়ে সমস্ত লোকই তাহা শুনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াব, অবীশয় ও ইত্তয়কে রাজা আদেশ দিয়ে বললেন, “আমার মুখ চেয়ে তোমরা সেই যুবক অবশালোমের সংগে নরম ব্যবহার কোরো।” অবশালোম সম্বন্ধে রাজা যখন সেনাপতিদের আদেশ দিচ্ছিলেন তখন সৈন্যেরা সবাই তা শুনেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াব, অবীশয় ও ইত্তয়কে বাদশাহ্‌ হুকুম দিয়ে বললেন, “আমার মুখ চেয়ে তোমরা সেই যুবক অবশালোমের সংগে নরম ব্যবহার কোরো।” অবশালোম সম্বন্ধে বাদশাহ্‌ যখন সেনাপতিদের হুকুম দিচ্ছিলেন তখন সৈন্যেরা সবাই তা শুনেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াব, অবিশয় ও ইত্তয়কে রাজা আদেশ দিয়ে বললেন, আমার মুখ চেয়ে তোমরা যুবক অবশালোমের কোন ক্ষতি করো না। রাজা যখন অবশালোম সম্পর্কে এই আদেশ দিচ্ছিলেন, তখন সৈন্যেরা সব শুনল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব, অবীশয় এবং ইত্তয়কে রাজা আদেশ দিলেন| তিনি বললেন, “আমার মুখ চেয়ে তোমরা এই কাজ কর| তরুণ অবশালোমের সঙ্গে সংযত ও ভাল আচরণ কর|” সব লোক দাঁড়িয়ে শুনল যে অধিনায়কের প্রতি অবশালোম সম্পর্কে রাজা আদেশ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা যোয়াব, অবীশয় ও ইত্তয়কে আদেশ দিয়ে বললেন, “তোমরা আমার অনুরোধে সেই যুবকের প্রতি, অবশালোমের প্রতি, নরম ব্যবহার কোরো৷” অবশালোমের বিষয় সমস্ত সেনাপতিকে দেওয়া রাজার এই আদেশ সবাই শুনল৷