2 Samuel 18:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেসব লোক ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রণক্ষেত্রে গেল; আফরাহীম অরণ্যে যুদ্ধ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদের সৈন্যদল ইস্রায়েলীদের সঙ্গে যুদ্ধ করার জন্য কুচকাওয়াজ করে নগর ছেড়ে বেরিয়েছিল, এবং ইফ্রয়িমের অরণ্যে যুদ্ধ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা ইস্রায়েলের বিরুদ্ধে ক্ষেত্রে বাহির হইয়া গেল; ইফ্রয়িম অরণ্যে যুদ্ধ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা ইস্রায়েলের বিরুদ্ধে ক্ষেত্রে বাহির হইয়া গেল; ইফ্রয়িম অরণ্যে যুদ্ধ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের সংগে যুদ্ধ করবার জন্য সৈন্যদল বের হয়ে গেল। ইফ্রয়িমের বনে যুদ্ধ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের সংগে যুদ্ধ করবার জন্য সৈন্যদল বের হয়ে গেল। আফরাহীমের বনে যুদ্ধ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের সৈন্যেরা চলে গেল যুদ্ধক্ষেত্রে ইসরায়েলীদের বিরুদ্ধে যুদ্ধ করতে। বেধে গেল ঘোরতর যুদ্ধ ইফ্রয়িমের বনভূমিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশালোমের পক্ষের ইস্রায়েলীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য দায়ুদের সৈন্যরা যুদ্ধক্ষেত্রে রওনা হল| তারা ইফ্রয়িমের অরণ্যে যুদ্ধ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকেরা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধের জায়গায় চলে গেল; ইফ্রয়িম বনে যুদ্ধ হল৷