2 Samuel 18:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে ইসরাইল লোকেরা দাউদের গোলামদের সম্মুখে আহত হল, আর সেদিন সেখানে মহাসংহার হল, বিশ হাজার লোকের মৃত্যু হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের সৈন্যদল সেখানে দাউদের লোকদের হাতে সম্পূর্ণরূপে পরাজিত হল, এবং সেদিন প্রচুর লোকজন মারা গেল—সংখ্যায় তা হবে 20,000।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে স্থানে ইস্রায়েল লোকেরা দায়ূদের দাসদের সম্মুখে আহত হইল, আর সেই দিন তথায় মহাসংহার হইল, বিংশতি সহস্র লোক মারা পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে ইস্রায়েল লোকেরা দায়ূদের দাসদের সম্মুখে আহত হইল, আর সেই দিন তথায় মহাসংহার হইল, বিংশতি সহস্র লোক মারা পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে দায়ূদের লোকদের কাছে ইস্রায়েলের সৈন্যদল হেরে গেল। সেই দিন ভীষণ যুদ্ধ হল এবং বিশ হাজার লোক মারা পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে দাউদের লোকদের কাছে ইসরাইলের সৈন্যদল হেরে গেল। সেই দিন ভীষণ যুদ্ধ হল এবং বিশ হাজার লোক মারা পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের সৈন্যদলের কাছে ইসরায়েলীরা দারুণভাবে হেরে যেতে লাগল। সেদিনের সেই সাংঘাতিক যুদ্ধে ইসরায়েলীদের কুড়ি হাজার লোক মারা গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের লোকরা ইস্রায়েলীয়দের পরাজিত করল| সেদিন 20,000 সৈন্যকে হত্যা করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে ইস্রায়েলের লোকেরা দায়ূদের দাসদের সামনে আহত হল, আর সেদিন সেখানে বড় হত্যাকান্ড হল, কুড়ি হাজার লোক মারা গেল৷