2 Samuel 18:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত যুদ্ধ সেখানকার সমস্ত অঞ্চলে ব্যাপ্ত হল; এবং সেদিন তলোয়ার যত লোককে না গ্রাস করলো, অরণ্য তার চেয়ে বেশি লোককে গ্রাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত গ্রাম্য এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়েছিল, ও সেদিন যত না লোক তরোয়ালের আঘাতে মারা গেল, তার চেয়েও বেশি লোক মারা গেল অরণ্যের গ্রাসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ যুদ্ধ তথাকার সমস্ত অঞ্চলে ব্যাপ্ত হইল; এবং সেই দিন খড়্‌গ যত লোককে গ্রাস করিল, অরণ্য তদপেক্ষা অধিক লোককে গ্রাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ যুদ্ধ তথাকার সমস্ত অঞ্চলে ব্যাপ্ত হইল; এবং সেই দিন খড়্‌গ যত লোককে গ্রাস করিল, অরণ্য তদপেক্ষা অধিক লোককে গ্রাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধটা সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ল এবং যুদ্ধে যত না লোক মরল তার চেয়ে বেশী মরল বনের জন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধটা সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ল এবং যুদ্ধে যত না লোক মরল তার চেয়ে বেশী মরল বনের জন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চারিদিকে ছড়িয়ে গেল যুদ্ধের আগুন। যুদ্ধে যত না লোক মারা গেল, তার চেয়ে বেশি লোক পালাতে গিয়ে মারা পড়ল বনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারা দেশে সেই যুদ্ধ ছড়িয়ে পড়েছিল| কিন্তু সে দিন যুদ্ধক্ষেত্রের চেয়ে অরণ্যেই বেশী লোক মারা গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার ফলে যুদ্ধ সেখানকার সমস্ত অঞ্চলে ছড়িয়ে গেল এবং সেই দিন তলোয়ার যত লোককে শেষ করল, বরং তার থেকে বেশি লোককে শেষ করল৷