2 Samuel 18:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অবশালোম হঠাৎ দাউদের গোলামদের সম্মুখে পড়লো; অবশালোম তার খচ্চরে চড়েছিল, সেই খচ্চর সেখানকার বড় একটা এলা গাছের ডালের নিচে দিয়ে গমন করাতে সেই এলা গাছে অবশালোমের মাথা আটকে গেল; তাতে সে আসমানের ও দুনিয়ার মধ্যে ঝুলে রইলো এবং যে খচ্চরটি তার নিচে ছিল, সেটি প্রস্থান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে অবশালোম দাউদের লোকজনের সামনে পড়ে গেল। সে খচ্চরের পিঠে চেপে যাচ্ছিল, ও খচ্চরটি যখন বেশ বড়সড় একটি ওক গাছের ঘন ডালপালার তলা দিয়ে যাচ্ছিল, অবশালোমের মাথার চুল গাছে আটকে গেল। সে শূন্যে ঝুলে গেল, অথচ যে খচ্চরটির পিঠে চেপে সে যাচ্ছিল, সেটি এগিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অবশালোম হঠাৎ দায়ূদের দাসগণের সম্মুখে পড়িল; অবশালোম আপন খচরে চড়িয়াছিল, সেই খচর তথাকার বড় একটা এলা বৃক্ষের শাখার নীচে দিয়া গমন করাতে সেই এলা বৃক্ষে অবশালোমের মস্তক বদ্ধ হইল; তাহাতে সে আকাশের ও পৃথিবীর মধ্যে ঝুলিয়া রহিল, এবং যে খচরটী তাহার নীচে ছিল, সেটী প্রস্থান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অবশালোম হঠাৎ দায়ূদের দাসগণের সম্মুখে পড়িল; অবশালোম আপন খচ্চরে চড়িয়াছিল, সেই খচ্চর তথাকার বড় একটি এলা বৃক্ষের শাখার নিচে দিয়া গমন করাতে সেই এলা বৃক্ষে অবশালোমের মস্তক বদ্ধ হইল; তাহাতে সে আকাশের ও পৃথিবীর মধ্যে ঝুলিয়া রহিল, এবং যে খচ্চরটি তাহার নিচে ছিল, সেটি প্রস্থান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশালোম হঠাৎ দায়ূদের লোকদের সামনে পড়ল। সে তখন তার খচ্চরে চড়ে যাচ্ছিল। খচ্চরটা বড় একটা এলোন গাছের ঘন ডালপালার তলা দিয়ে যাবার সময় অবশালোমের মাথাটা গাছে আটকে গেল। যে খচ্চরের উপর সে চড়ে যাচ্ছিল সেটা চলে গেল আর সে শূন্যে ঝুলে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশালোম হঠাৎ দাউদের লোকদের সামনে পড়ল। সে তখন তার খ"চরে চড়ে যাচ্ছিল। খ"চরটা বড় একটা এলোন গাছের ঘন ডালপালার তলা দিয়ে যাবার সময় অবশালোমের মাথাটা গাছে আটকে গেল। যে খ"চরের উপর সে চড়ে যাচ্ছিল সেটা চলে গেল আর সে শূন্যে ঝুলে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঘটনাক্রমে অবশালোম দাউদের সৈন্যদের সামনে পড়ে গেল। একটা খচ্চরের পিঠে চড়ে অবশালোম আসছিল। খচ্চরটা একটা বিরাট ওক গাছের ঝাঁকড়া ডালের নীচে দিয়ে আসার সময় অবশালোমের মাথাটা সেই ঝাঁকড়া ডালের মধ্যে এমন শক্ত ভাবে আটকে গেল যে তিনি ঝুলতে লাগলেন এবং খচ্চরটা বেরিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন হল যে অবশালোম দায়ুদের আধিকারিকদের মুখোমুখি হল| অবশালোম তার খচ্চরের ওপর লাফিয়ে পড়ে পালাতে চেষ্টা করল| খচ্চরটা একটা বড় ওক গাছের ডালের তলা দিয়ে যেতে চেষ্টা করল| অবশালোমের মাথাটা গাছের ডালে আটকে গেল| খচ্চরটা তলা দিয়ে পালিয়ে গেল| আবশালোম গাছের ডালে ঝুলে রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অবশালোম হঠাৎ দায়ূদের দাসেদের সামনে পড়ল; অবশালোম নিজের খচ্চরে চড়েছিল, সেই খচ্চর সেখানকার বড় একটা এলা গাছের ডালের নীচে দিয়ে যাওয়ার দিন সেই এলা গাছে অবশালোমের মাথা আটকে গেল; তাতে সে আকাশের ও পৃথিবীর মধ্যে ঝুলে রইল এবং যে খচ্চরটী তার নীচে ছিল, সেটি চলে গেল৷