2 Samuel 19:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কেউ যোয়াবকে বললো, দেখ, বাদশাহ্ অবশালোমের জন্য কান্নাকাটি করছেন ও শোক করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোয়াবকে বলা হল, “রাজামশাই অবশালোমের জন্য কাঁদছেন ও শোকপ্রকাশ করছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কেহ যোয়াবকে কহিল, দেখ, রাজা অবশালোমের জন্য ক্রন্দন ও শোক করিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কেহ যোয়াবকে কহিল, দেখ, রাজা অবশালোমের জন্য ক্রন্দন ও শোক করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যোয়াবকে জানানো হল যে, অবশালোমের জন্য রাজা কাঁদছেন আর শোক করছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে যোয়াবকে জানানো হল যে, অবশালোমের জন্য বাদশাহ্ কাঁদছেন আর শোক করছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াবের কাছে খবর গেল যে রাজা অবশালোমের জন্য শোকে দুঃখে খুব কান্নাকাটি করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা যোয়াবকে এসে সংবাদ দিয়ে বলল, “রাজা দায়ুদ অবশালোমের জন্য দুঃখে ভেঙ্গে পড়েছেন এবং কাঁদছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে কেউ যোয়াবকে বলল, “দেখ, রাজা অবশালোমের জন্য কাঁদছেন ও শোক করছেন৷”