2 Samuel 19:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমরা যে অবশালোমকে অভিষেক করেছিলাম, তিনি যুদ্ধে মারা গেছেন; অতএব তোমরা এখন বাদশাহ্কে ফিরিয়ে আনবার বিষয়ে একটি কথাও বলছো না কেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যাকে আমরা আমাদের উপর শাসনকর্তারূপে অভিষিক্ত করলাম, সেই অবশালোমও যুদ্ধে মারা গিয়েছে। তবে তোমরা মহারাজকে ফিরিয়ে আনার বিষয়ে কোনও কথা বলছ না কেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা যে অবশালোমকে আপনাদের উপরে অভিষেক করিয়াছিলাম, তিনি যুদ্ধে মরিয়াছেন; অতএব তোমরা এখন রাজাকে ফিরাইয়া আনিবার বিষয়ে একটী কথাও বলিতেছ না কেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা যে অবশালোমকে আপনাদের উপরে অভিষেক করিয়াছিলাম, তিনি যুদ্ধে মরিয়াছেন; অতএব তোমরা এখন রাজাকে ফিরাইয়া আনিবার বিষয়ে একটি কথাও বলিতেছ না কেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁকে আমরা আমাদের উপরে রাজত্ব করবার জন্য অভিষেক করেছিলাম সেই অবশালোম যুদ্ধে মারা গেছেন। তাহলে রাজাকে ফিরিয়ে আনবার জন্য তোমরা কোন কিছু বলছ না কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁকে আমরা আমাদের উপরে রাজত্ব করবার জন্য অভিষেক করেছিলাম সেই অবশালোম যুদ্ধে মারা গেছেন। তাহলে বাদশাহ্কে ফিরিয়ে আনবার জন্য তোমরা কোন কিছু বলছ না কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে অবশালোমকে আমরা আমাদের রাজারূপে অভিষিক্ত করেছিলাম, তিনি যুদ্ধে নিহত। কাজেই এখন রাজাকে আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে না কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমরা অবশালোমকে আমাদের শাসকরূপে বেছে নিয়েছিলাম| কিন্তু এখন অবশালোম মারা গেছে| সে যুদ্ধে হত হয়েছে| তাই দায়ুদকে আমরা আবার রাজা হিসেবে গ্রহণ করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমরা যে অবশালোমকে নিজেদের উপরে অভিষিক্ত করেছিলাম, তিনি যুদ্ধে মারা গেছেন; অতএব তোমরা এখন রাজাকে ফিরিয়ে আনার বিষয়ে একটি কথাও বলছ না কেন?”