2 Samuel 19:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ দাউদ সাদোক ও অবিয়াথর— এ দুই ইমামের কাছে দূত পাঠিয়ে বললেন, তোমরা এহুদার প্রধান ব্যক্তিদের বল, বাদশাহ্‌কে তাঁর নিজের প্রাসাদে ফিরিয়ে আনতে তোমরা কেন সকলের শেষে রয়েছ? বাদশাহ্‌কে তাঁর বাড়িতে ফিরিয়ে আনবার জন্য সমস্ত ইসরাইলের নিবেদন তাঁর কাছে উপস্থিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা দাউদ যাজকদ্বয় সাদোক ও অবিয়াথরের কাছে এই খবর পাঠালেন: “যিহূদার প্রাচীনদের জিজ্ঞাসা করো, ‘রাজাকে তাঁর প্রাসাদে ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনারা কেন সবার পিছনে পড়ে থাকবেন, যেহেতু ইস্রায়েলে সর্বত্র যা বলাবলি হচ্ছে তা রাজার সৈন্যশিবিরে তাঁর কানে গিয়েছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ রাজা সাদোক ও অবিয়াথর এই দুই যাজকের নিকটে দূত পাঠাইয়া কহিলেন, তোমরা যিহূদার প্রাচীনবর্গকে বল, রাজাকে আপন বাটীতে ফিরাইয়া আনিতে তোমরা কেন সকলের শেষে পড়িতেছ? রাজাকে আপন বাটীতে ফিরাইয়া আনিবার জন্য সমস্ত ইস্রায়েলের নিবেদন তাঁহার নিকটে উপস্থিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ রাজা সাদোক ও অবিয়াথর এই দুই যাজকের নিকটে দূত পাঠাইয়া কহিলেন, তোমরা যিহূদার প্রাচীনবর্গকে বল, রাজাকে আপন বাটীতে ফিরাইয়া আনিতে তোমরা কেন সকলের শেষে পড়িতেছ? রাজাকে আপন বাটীতে ফিরাইয়া আনিবার জন্য সমস্ত ইস্রায়েলের নিবেদন তাঁহার নিকটে উপস্থিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গোটা ইস্রায়েল দেশে যা বলাবলি হচ্ছে তা রাজার কানে গিয়ে পৌঁছাল। সেইজন্য রাজা দায়ূদ পুরোহিত সাদোক ও অবিয়াথরের কাছে এই কথা বলে পাঠালেন, “আপনারা যিহূদার বৃদ্ধ নেতাদের এই কথা জিজ্ঞাসা করুন, ‘কেন আপনারা রাজাকে তাঁর রাজবাড়ীতে ফিরিয়ে আনতে পিছিয়ে রয়েছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গোটা ইসরাইল দেশে যা বলাবলি হচ্ছে তা বাদশাহ্‌র কানে গিয়ে পৌঁছাল। সেইজন্য বাদশাহ্‌ দাউদ ইমাম সাদোক ও অবিয়াথরের কাছে এই কথা বলে পাঠালেন, “আপনারা এহুদার বৃদ্ধ নেতাদের এই কথা জিজ্ঞাসা করুন, ‘কেন আপনারা বাদশাহ্‌কে তাঁর রাজবাড়ীতে ফিরিয়ে আনতে পিছিয়ে রয়েছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের এইসব কথাবার্তা রাজা দাউদের কাছে পৌঁছে গেল। তিনি তখন দুই পুরোহিত-সাদোক ও অবিয়াথরের কাছে বলে পাঠালেন, যিহুদীয়ার প্রবীণ নেতাদের বলুন, যখন সমস্ত ইসরায়েলী প্রজা তাদের রাজাকে ফিরে পেতে চায়, তখন তাঁরা কেন রাজাকে নিজের প্রাসাদে ফিরিয়ে আনার কাজে পিছিয়ে আছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ সাদোক এবং অবিয়াথর এই দুই যাজককে বার্তা পাঠালেন| দায়ুদ বললেন, “যিহূদার নেতাদের সঙ্গে কথা বল| তাদের বল, ‘রাজা দায়ুদকে তাঁর প্রাসাদে ফিরিয়ে আনার ব্যাপারে তোমরা সব চেয়ে শেষ পরিবারগোষ্ঠী কেন? দেখ, সারা ইস্রায়েলের লোক রাজা দায়ুদকে তাঁর স্বস্থানে ফিরিয়ে আনার ব্যাপারে বলাবলি করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ রাজা সাদোক ও অবিয়াথর এই দুই যাজকের কাছে দূত পঠিয়ে বললেন, “তোমরা যিহূদার প্রাচীনদেরকে বল, ‘রাজাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে তোমরা কেন সকলের শেষে পড়ছ? রাজাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনবার জন্য সমস্ত ইস্রায়েলের প্রার্থনা তাঁর কাছে উপস্থিত হয়েছে৷