2 Samuel 19:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরাই আমার ভাই, তোমরাই আমার অস্থি ও আমার মাংস; অতএব বাদশাহ্‌কে ফিরিয়ে আনতে কেন সকলের শেষে রয়েছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনারা তো আমার আত্মীয়স্বজন, আমার নিজের রক্তমাংস। তাই রাজাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনারা কেন পিছিয়ে থাকবেন?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরাই আমার ভ্রাতা, তোমরাই আমার অস্থি ও আমার মাংস; অতএব রাজাকে ফিরাইয়া আনিতে কেন সকলের শেষে পড়িতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরাই আমার ভ্রাতা, তোমরাই আমার অস্থি ও আমার মাংস; অতএব রাজাকে ফিরাইয়া আনিতে কেন সকলের শেষে পড়িতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা তো তাঁরই ভাই, তাঁর নিজেরই রক্ত-মাংস। তাহলে রাজাকে ফিরিয়ে আনতে কেন আপনারা পিছিয়ে রয়েছেন?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা তো তাঁরই ভাই, তাঁর নিজেরই রক্ত-মাংস। তাহলে বাদশাহ্‌কে ফিরিয়ে আনতে কেন আপনারা পিছিয়ে রয়েছেন?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনারা আমার আত্মীয়,আমার স্বজন,আমার রক্তমাংসের শরিক। আপনারা আমাকে কেন ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা আমার ভাই, তোমরাই আমার পরিবার| তবে রাজাকে স্বস্থানে ফিরিয়ে আনার ব্যাপারে কেন তোমরা পিছিয়ে থাকা পরিবার হবে?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরাই আমার ভাই, তোমরাই আমার হাড় ও আমার মাংস; অতএব রাজাকে ফিরিয়ে আনতে কেন সকলের শেষে পড়ছ?’